দৈনিক দেশ বাংলা
১৬ নভেম্বর ২০২৬, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি:

সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য, বিশেষ করে গোপালগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির আয়োজনে আদালত চত্বরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি আদালত এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ ওহিদুজ্জামান দিপু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন হাওলাদার, পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহবুব মোর্শেদ লালন ও জিপি শেখ মহসিন আলী। এ ছাড়া জেলা আইনজীবী ফোরাম এবং জেলা আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে ভারতে অবস্থান করছে। সেখানে বসে তারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের এসব কর্মকাণ্ড আর মেনে নেওয়া হবে না। দেশের মানুষের অধিকার ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের কাছে মাথা নত করা হবে না।

বাগেরহাটের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তাঁর ছেলে শেখ তন্ময়ের প্রসঙ্গ তুলে বক্তারা অভিযোগ করেন, তাঁদের সময়ে বাগেরহাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। ভয়ে সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁদের বিরুদ্ধে কথা বলতে সাহস পেতেন না। তাঁরা আরও অভিযোগ করেন, বাগেরহাটের কাঙ্ক্ষিত উন্নয়ন না করে বিভিন্ন ক্ষেত্রে লুটপাট করা হয়েছে।

সভায় বক্তারা অতীতের এসব কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জবাবদিহি নিশ্চিত করা এবং দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় জেলা আইনজীবী সমিতি এবং আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার মানোন্নয়ন এবং এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে উত্তরণের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাইক্ষ্যংছড়ির ইউএনও এনামুল হাসান

১

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

২

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

৩

বাগেরহাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

৪

জলবায়ু ন্যায্যতা ও নদীভাঙন রোধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

৫

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী  কোরবানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

৬

বাগেরহাটে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

৭

বাগেরহাটে ম্যাটস-আইএইচটি ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, স্থাপন করেছে হেল্প ডেস্ক

৮

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন তিথি

৯

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামের প্রেস ব্রিফিং

১০

রামপাল-মোংলা সড়ক সম্প্রসারণে দশানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

১১

দেশে নৈরাজ্য  সৃষ্টিকারিদের প্রতিবাদে সিংড়ায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত।

১২

মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

১৩

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

১৪

বাগেরহাট পৌরসভায় প্রথমবারের মতো চালু হলো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম

১৫

থেমে নেই রামজয়পুরের লড়াই: জিও ব্যাগের জন্য পানি উন্নয়নের ১ কোটি টাকা বরাদ্দ

১৬

কপ৩১-এর তিন প্রধান অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

১৭

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস

১৯

বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা

২০