বাগেরহাট প্রতিনিধি:
আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ম্যাটস-আইএইচটি ভর্তি পরীক্ষা। এ উপলক্ষে বাগেরহাটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহযোগিতায় হেল্প ডেস্ক স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ম্যাটস বাগেরহাট শাখা।
বাগেরহাট শহরের বহুমুখী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন ৫৯০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। পরীক্ষার্থীদের বিভিন্ন ধরনের তথ্য ও সেবা প্রদান এবং যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ হেল্প ডেস্কের আয়োজন করা হয়েছে।
ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সুবিধার্থে হেল্প ডেস্কটি কয়েকটি বিভাগে পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে তথ্য ও সেবা কেন্দ্র এবং চিকিৎসা বিভাগ। এসব বিভাগের মাধ্যমে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রসংক্রান্ত তথ্য, প্রয়োজনীয় পরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হবে। পাশাপাশি ভর্তি পরীক্ষা চলাকালীন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ম্যাটস বাগেরহাট শাখার সভাপতি বলেন, শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করেই আমাদের এই বিশেষ আয়োজন। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কাজ করাই আমাদের অন্যতম লক্ষ্য। ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা যেন কোনো ধরনের সমস্যায় না পড়েন, সে জন্য তথ্য ও সেবা কেন্দ্র এবং চিকিৎসা বিভাগের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রশিবির সব সময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আগামীকাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা। তাঁরা যেন সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন।
এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ম্যাটস বাগেরহাট শাখার সেক্রেটারি হাসান মাহমুদ এক শুভেচ্ছা বার্তায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ছাত্রশিবির একটি শিক্ষার্থীবান্ধব সংগঠন। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার ধারাবাহিকতায় অতীতের মতো এবারও ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত যেকোনো তথ্য, পরামর্শ কিংবা প্রয়োজনে শিক্ষার্থীরা এই হেল্প ডেস্কের সহযোগিতা নিতে পারবেন।
তিনি আরও বলেন, একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য দৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রম এবং মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা প্রয়োজন। শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রশিবিরের এ উদ্যোগকে পরীক্ষার্থীদের জন্য সহায়ক হিসেবে দে
খছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন