কামাল পাশা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নাটোরের সিংড়ায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফীর সভাপতিত্বে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা বিএনপি’র
সহ সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন মাষ্টার এবং স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা মিছিলটি বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
উক্ত মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন