দৈনিক দেশ বাংলা
১১ নভেম্বর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধিঃ
স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং জনগণের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক ফোরামের সদস্যদের সঙ্গে স্থানীয় প্রশাসনের এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
উদয়ন-বাংলাদেশ ও উই ক্যানের যৌথ উদ্যোগে এবং এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভর্নেন্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস (নাগরিক)’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. জাহিদুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ আলতাফ হোসেন, মহিলা নেত্রী মনিরা ইসলাম, বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক শেখ হারুন, যুবদল নেতা আরিফুল ইসলাম, ফকির ফেরদৌস রহমান ও মো. মাসুম বিল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংলাপে বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও উপজেলা নাগরিক কমিটির সদস্য এস এম রাজ, গোপী নাথ সাহা, সিনিয়র সাংবাদিক আজাদুল হক, ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি কোহিনুর বেগম, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, মো. ফিরোজ হাওলাদার, লাভলী মণ্ডল ও নাজমা বেগমসহ নাগরিক ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।
সংলাপে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) ও প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের সামাজিক নিরীক্ষার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। বিশেষ করে উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, প্রকৃত ও যোগ্য ব্যক্তিদের ভাতার আওতায় আনা, সেবাপ্রাপ্তিতে বিদ্যমান প্রতিবন্ধকতা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর দায়িত্ব ও জবাবদিহিতা নিয়ে নাগরিক প্রতিনিধিরা তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
বক্তারা বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে জন্য উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারি সেবা সম্পর্কে সাধারণ মানুষের তথ্যপ্রাপ্তি সহজ করা, অভিযোগ ও সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সেবার মান উন্নয়নে প্রশাসন ও নাগরিকদের মধ্যে নিয়মিত সমন্বয় প্রয়োজন।
তাঁরা আরও বলেন, স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি সেবায় জবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিকদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন উদয়ন-বাংলাদেশের প্রধান নির্বাহী শেখ আসাদ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামের প্রেস ব্রিফিং

১

রামপাল-মোংলা সড়ক সম্প্রসারণে দশানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

২

দেশে নৈরাজ্য  সৃষ্টিকারিদের প্রতিবাদে সিংড়ায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত।

৩

মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

৪

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

৫

বাগেরহাট পৌরসভায় প্রথমবারের মতো চালু হলো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম

৬

থেমে নেই রামজয়পুরের লড়াই: জিও ব্যাগের জন্য পানি উন্নয়নের ১ কোটি টাকা বরাদ্দ

৭

কপ৩১-এর তিন প্রধান অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

৮

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস

১০

বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা

১১

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে NPB News-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

১৩

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ

১৪

১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির

১৫

কপ ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

সিংড়ায় মহিষ মাড়ি ইসলামীয়া দাখিল মাদ্রাসার নবগঠিত অ্যাডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

১৮

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৯

পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ

২০