দৈনিক দেশ বাংলা
১১ নভেম্বর ২০২৬, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাট পৌরসভায় প্রথমবারের মতো চালু হলো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট পৌরসভার সার্বিক বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক, পরিবেশবান্ধব ও উন্নত করার লক্ষ্যে প্রথমবারের মতো চালু হলো প্রাথমিক উৎস থেকে বর্জ্য সংগ্রহ ও নিরাপদ অপসারণ কার্যক্রম। মঙ্গলবার (১০ নভেম্বর) এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বাগেরহাট পৌরসভার উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করছে বেসরকারি প্রতিষ্ঠান ‘সল্যুশন লিংক প্রাইভেট লিমিটেড’। এতে কারিগরি সহযোগিতা প্রদান করছে SNV Bangladesh।

প্রাথমিক পর্যায়ে পৌরসভার ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডকে এ সেবার আওতায় আনা হয়েছে। এসব ওয়ার্ডের প্রতিটি বাসাবাড়ি, রেস্তোরাঁ, দোকানপাটসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহ করা হবে। এর মাধ্যমে যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধের পাশাপাশি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার প্রত্যাশা করছে পৌর কর্তৃপক্ষ।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌরসভার প্রশাসক মেজবাহ উদ্দীন।

এ সময় পৌর প্রশাসক মেজবাহ উদ্দীন পৌরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাসাবাড়ির পচনশীল ও অপচনশীল বর্জ্য যত্রতত্র না ফেলে নির্ধারিত বর্জ্য সংগ্রহকর্মীদের কাছে নিরাপদে হস্তান্তর করতে হবে। পাশাপাশি মাস শেষে নির্ধারিত সেবা মূল্য পরিশোধের মাধ্যমে এ কার্যক্রমকে সফল করতে নাগরিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

পৌর কর্তৃপক্ষ জানায়, দীর্ঘমেয়াদি দরপত্র প্রক্রিয়া সম্পন্ন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে এ আধুনিক সেবা চালু করা সম্ভব হয়েছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম আরও সম্প্রসারণের মাধ্যমে পুরো পৌরসভাকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, পৌরবাসীর সচেতনতা ও সম্মিলিত সহযোগিতায় বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং গড়ে উঠবে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামের প্রেস ব্রিফিং

১

রামপাল-মোংলা সড়ক সম্প্রসারণে দশানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

২

দেশে নৈরাজ্য  সৃষ্টিকারিদের প্রতিবাদে সিংড়ায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত।

৩

মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

৪

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

৫

বাগেরহাট পৌরসভায় প্রথমবারের মতো চালু হলো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম

৬

থেমে নেই রামজয়পুরের লড়াই: জিও ব্যাগের জন্য পানি উন্নয়নের ১ কোটি টাকা বরাদ্দ

৭

কপ৩১-এর তিন প্রধান অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

৮

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস

১০

বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা

১১

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে NPB News-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

১৩

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ

১৪

১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির

১৫

কপ ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

সিংড়ায় মহিষ মাড়ি ইসলামীয়া দাখিল মাদ্রাসার নবগঠিত অ্যাডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

১৮

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৯

পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ

২০