দৈনিক দেশ বাংলা
১২ নভেম্বর ২০২৬, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন তিথি

 

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পেশাগত কাজের সুবিধা বাড়াতে একটি আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও মহিলা দল নেত্রী লুবেনা হোসেন (তিথি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে আধুনিক সাউন্ড সিস্টেমটি হস্তান্তর করেন তিনি।

এ সময় লুবেনা হোসেন তিথি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের লেখনীর মাধ্যমে সমাজের নানা অসংগতি, সম্ভাবনা, খেলাধুলাসহ জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র মানুষের সামনে উঠে আসে। বাগেরহাট প্রেসক্লাবের সাংবাদিকরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রেসক্লাবের বিভিন্ন সভা, সেমিনার ও সংবাদ সম্মেলন আয়োজনের সময় যেন শব্দব্যবস্থাপনা নিয়ে কোনো সমস্যায় পড়তে না হয়, সে চিন্তা থেকেই তাঁর এই ক্ষুদ্র উপহার। ভবিষ্যতেও ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমকর্মীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, কৃষক দলের আহ্বায়ক আসাফুদ্দৌলা জুয়েল, বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এস্কেন্দার হোসেন, বিএনপি নেতা সাঈদ নিয়াজ হোসেন শৈবালসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

এ সময় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, সহসভাপতি এস এম রাজ, সহসাধারণ সম্পাদক ইয়ামিন আলীসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দেওয়ায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ লুবেনা হোসেন (তিথি)-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে আসন্ন জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী হিসেবে তাঁর সাফল্য কামনা করেন।

সাংবাদিকদের পেশাগত কাজের পরিবেশ উন্নয়নে এ ধরনের সহযোগিতাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন প্রেসক্লাব সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ম্যাটস-আইএইচটি ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, স্থাপন করেছে হেল্প ডেস্ক

১

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন তিথি

২

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামের প্রেস ব্রিফিং

৩

রামপাল-মোংলা সড়ক সম্প্রসারণে দশানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

৪

দেশে নৈরাজ্য  সৃষ্টিকারিদের প্রতিবাদে সিংড়ায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত।

৫

মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

৬

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

৭

বাগেরহাট পৌরসভায় প্রথমবারের মতো চালু হলো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম

৮

থেমে নেই রামজয়পুরের লড়াই: জিও ব্যাগের জন্য পানি উন্নয়নের ১ কোটি টাকা বরাদ্দ

৯

কপ৩১-এর তিন প্রধান অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

১০

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১১

সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস

১২

বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা

১৩

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে NPB News-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

১৫

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ

১৬

১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির

১৭

কপ ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮

সিংড়ায় মহিষ মাড়ি ইসলামীয়া দাখিল মাদ্রাসার নবগঠিত অ্যাডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

২০