পবিত্র শাওয়াল মাসের চাঁদ যদি আজ দেখা যায়, তাহলে আগামীকাল সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবেI
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। সেই বৈঠক থেকেই ঈদ কবে হবে, তা জানা যাবে।
যদি আজ চাঁদ দেখা যায়, তাহলে আগামীকাল সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
অবশ্য রেওয়াজ অনুযায়ী, সৌদি আরবে যেদিন ঈদ উদ্যাপিত হয়, তার পরদিন বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়। সৌদি আরবে আজ ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে। সেই হিসাবে আগামীকাল বাংলাদেশে ঈদ উদ্যাপিত হতে পারে বলে অনেকেই মনে করছেন।
যদিও পুরো বিষয় নিশ্চিত হওয়ার জন্য দেশবাসীকে আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
পবিত্র ঈদের তারিখ নির্ধারণের পাশাপাশি হিজরি মাস গণনা করার জন্যও চাঁদ দেখা হয়, যা জাতীয় চাঁদ দেখা কমিটিতে সিদ্ধান্ত হয়। কিছু নিয়ম মেনে এই চাঁদ দেখা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগ) মোহাম্মদ হারুনুর রশীদ প্রথম আলোকে বল