নাটোরের লালপুর উপজেলায় ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার জেরে বিএনপির নেতাকর্মীর ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও গুলিবর্ষণ করে। এতে দুইজন গুলিবিদ্ধ হন। এর মধ্যে একজনের নাম সুজাত আলী, অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। হাতাহাতিতে আহত হন সাব্বির নামের আরেকজন। গুলিবিদ্ধদের একজন বিএনপিকর্মী বলে জানা গেছে। গুলিবিদ্ধদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ জনকে আটক করে করেছে পুলিশ।
প্রত্যাক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে খুতবার আগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় বিএনপি ও স্থানীয়রা এর প্রতিবাদ করেন। এ নিয়ে ঈদগাহ মাঠে হট্টগোল হয়। পরে সেখানে থাকা মুসল্লিরা বিষয়টির মিমাংসা করে দেন এবং খুতবা শেষে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে নামাজ শেষ হয়। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্ততি নিয়ে এসে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এতে সুজ