দৈনিক দেশ বাংলা
১২ নভেম্বর ২০২৬, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপাল-মোংলা সড়ক সম্প্রসারণে দশানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে রামপাল-খুলনা – মোংলা সড়ক সম্প্রসারণ ও যান চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বাগেরহাটের দশানী ট্রাফিক মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ চন্দ্র দে অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ, সড়ক ও জনপথ অধিদপ্তর বাগেরহাটের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুর রহিমসহ পুলিশ সদস্য, সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অভিযান চলাকালে সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। সড়ক সম্প্রসারণের কাজ নির্বিঘ্ন করতে এবং ভবিষ্যতে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ।
এ বিষয়ে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রাং বলেন, দশানী থেকে রামপাল পর্যন্ত সড়ক নির্মাণ ও সম্প্রসারণের লক্ষ্যে সড়কের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি দশানী এলাকায় একটি বড় গোলচত্বর নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ওই এলাকায় যানবাহন চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। একই সঙ্গে যাত্রীদের ওঠানামার সুবিধাও বাড়বে।
তিনি আরও বলেন, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং বৃহত্তর জনস্বার্থ বিবেচনায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। সড়কটি উন্নত ও সম্প্রসারিত হলে বাগেরহাট থেকে রামপাল- খুলনা ও মোংলাগামী যানবাহনের চলাচল আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বাগেরহাটের গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। বিশেষ করে মোংলা বন্দর ও রামপাল এলাকার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সড়কটির গুরুত্ব অনেক। সড়ক সম্প্রসারণ এবং দশানী এলাকায় গোলচত্বর নির্মাণ করা হলে যানজট কমার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি হ্রাস ও সাধারণ মানুষের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামের প্রেস ব্রিফিং

১

রামপাল-মোংলা সড়ক সম্প্রসারণে দশানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

২

দেশে নৈরাজ্য  সৃষ্টিকারিদের প্রতিবাদে সিংড়ায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত।

৩

মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

৪

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

৫

বাগেরহাট পৌরসভায় প্রথমবারের মতো চালু হলো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম

৬

থেমে নেই রামজয়পুরের লড়াই: জিও ব্যাগের জন্য পানি উন্নয়নের ১ কোটি টাকা বরাদ্দ

৭

কপ৩১-এর তিন প্রধান অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

৮

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস

১০

বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা

১১

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে NPB News-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

১৩

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ

১৪

১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির

১৫

কপ ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

সিংড়ায় মহিষ মাড়ি ইসলামীয়া দাখিল মাদ্রাসার নবগঠিত অ্যাডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

১৮

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৯

পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ

২০