দৈনিক দেশ বাংলা
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জ মডেল একাডেমিতে কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত ৪২ শিক্ষার্থীর সংবর্ধনা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে মোরেলগঞ্জ মডেল একাডেমির উদ্যোগে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতীষ সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, ঢাকা আইকন একাডেমির পরিচালক মীর মোশাররফ হোসেন, সাবেক অধ্যাপক আব্দুল গফ্ফার হাওলাদার এবং শরনখোলা আইডিয়াল ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ উসমান গনি। এছাড়া স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ বছর বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪২ শিক্ষার্থীর মধ্যে ১০ জন গোল্ডেন জিপিএ ও ৩২ জন সাধারণ শাখায় বৃত্তি অর্জন করে বিশেষ কৃতিত্ব দেখিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

বাগেরহাটে ৪১৮ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন ও মনোসামাজিক সেবা বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এনজিও কর্মীর মোটরসাইকেল চুরি

বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে ১ লাখ ৮৬ হাজার শিশু

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রামপালে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

১০

বাগেরহাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, আধুনিক কৃষি ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বারোপ

১১

বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন

১২

বাগেরহাটে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪ ন্যাশনাল রিপোর্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৩

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চারা বিতরণ

১৪

বাগেরহাটে শহররক্ষা বাঁধ দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করার দাবিতে মানববন্ধন

১৫

মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

বাগেরহাট আইটি ও ইংলিশ একাডেমিতে নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

১৭

বাগেরহাটের বারুইপাড়ার হত্যা ও জামায়াতের অফিস ভাংচুরের নিরপেক্ষ তদন্ত চান এমপি রাহাদ

১৮

বেতনবৃদ্ধি সহ ৪ দফা দাবীতে ডেলটা হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

১৯

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

২০