কামাল পাশা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে অবৈধভাবে স্থাপন করা ৬টি সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার চামারী ইউনিয়নের নুরপুর, কালিনগর ও বিলদহর এলাকায় আত্রাই নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নদীতে অবৈধভাবে স্থাপন করা সৌঁতিজালের ৬টি অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব অবৈধ জালের কারণে মাছের স্বাভাবিক চলাচল ও নদীর পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অভিযানে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য করুন