অনলাইন ডেস্ক
৩১ মার্চ ২০২৫, ১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঐক্যবদ্ধ হওয়া এই সময়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ : প্রধান উপদেষ্টা

এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘পারস্পরিক দূরত্ব থেকে আমাদের সরে আসতে হবে। যাতে জাতিকে, সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। কারণ ঐক্যবদ্ধ হওয়া এই সময়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।’

সোমবার (৩১ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আজকে আমরা ঈদের মহোৎসব পালন করছি। ঈদের বাণীটাই হলো নিজেদের মধ্যে সমঝোতা। অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। সমাজে এ রকম একটা দিন যে আমাদের ধর্ম আমাদের দিয়েছে, এটাই হলো মস্ত বড় একটা আশীর্বাদ।

একটা দিন সেটা যেমন-তেমন দিন না। যেমন তেমনভাবে দেখা করলে হয় না, কোলাকুলি করতে হয়। এটাই ধর্মের বিধান। আমরা কোলাকুলি করে সবাইকে আপন করে নিই। আজকের দিনটা আপন করে নেওয়ার দিন।’

তিনি বলেন, ‘আমরা সেই বাণী প্রত্যেকেই যেন মনে ধারণ করি। যত রকম দূরত্ব ছিল, সেই দূরত্ব থেকে যেন আমরা দূরে সরে আসতে পারি। এটা সমাজের মঙ্গল। সমাজের মঙ্গল যেন আমরা নিজেদের মধ্যে আত্মস্থ কর