দৈনিক দেশ বাংলা
১ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেখ ইমরান, বাগেরহাট :
বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষচারা বিতরণের মধ্য দিয়ে বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) বাগেরহাট প্রেসক্লাবে চ্যানেল আইয়ের বাগেরহাট জেলা প্রতিনিধি আলামিন খান সুমনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম। বিশেষ অতিথি ছিলেন এনসিপির বাগেরহাট জেলা আহ্বায়ক মোরশেদ আনোয়ার সোহেল এবং বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন।

এ সময় জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিদুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ২৮ বছর ধরে চ্যানেল আই সুনামের সঙ্গে সংবাদ পরিবেশনের পাশাপাশি বিনোদন, সংস্কৃতি ও শিক্ষামূলক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে আসছে। বিশেষ করে ‘মাটি ও মানুষ’ ও ‘হৃদয়ে বাংলাদেশ’-এর মতো অনুষ্ঠান দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

বক্তারা আরও বলেন, বাগেরহাটে চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আলামিন খান সুমন অল্প সময়ের মধ্যে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে স্থানীয় মানুষের মধ্যে পরিচিতি অর্জন করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন চ্যানেল আইয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি বলেন, ভবিষ্যতেও চ্যানেল আই সুন্দর ও জনকল্যাণমূলক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি মিসইনফরমেশন ও ডিজইনফরমেশনের বিষয়ে সতর্ক থেকে দায়িত্বশীলতার সঙ্গে গণমাধ্যম কার্যক্রম পরিচালনা করবে বলে তিনি আশা করেন।

পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও বৃক্ষচারা বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার মানোন্নয়ন এবং এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে উত্তরণের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাইক্ষ্যংছড়ির ইউএনও এনামুল হাসান

১

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

২

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

৩

বাগেরহাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

৪

জলবায়ু ন্যায্যতা ও নদীভাঙন রোধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

৫

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী  কোরবানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

৬

বাগেরহাটে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

৭

বাগেরহাটে ম্যাটস-আইএইচটি ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, স্থাপন করেছে হেল্প ডেস্ক

৮

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন তিথি

৯

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামের প্রেস ব্রিফিং

১০

রামপাল-মোংলা সড়ক সম্প্রসারণে দশানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

১১

দেশে নৈরাজ্য  সৃষ্টিকারিদের প্রতিবাদে সিংড়ায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত।

১২

মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

১৩

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

১৪

বাগেরহাট পৌরসভায় প্রথমবারের মতো চালু হলো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম

১৫

থেমে নেই রামজয়পুরের লড়াই: জিও ব্যাগের জন্য পানি উন্নয়নের ১ কোটি টাকা বরাদ্দ

১৬

কপ৩১-এর তিন প্রধান অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

১৭

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস

১৯

বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা

২০