দৈনিক দেশ বাংলা
২১ অক্টোবর ২০২৬, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাইক্ষ্যংছড়িতে উপজেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

নাইক্ষ্যংছড়িতে উপজেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

 

হেলাল উদ্দীন (মিঞাজী)

নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

 

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সম্প্রীতি বজায় রাখার আহ্বানে

বান্দরবান জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজার দিকনির্দেশনায় নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় সর্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরের শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করেছেন বিএনপির একাংশের নেতারা।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে অবস্থিত শ্রী শ্রী হরি মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সদস্য আরেফ উল্লাহ ছোট্ট এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আলীম বাহাদুরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

এ সময় বিএনপি নেতারা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনকালে বিএনপি নেতারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করাই আমাদের ঐতিহ্য। সম্প্রীতি ও সৌহার্দ্যের এই বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যেরও প্রতীক। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক-এটাই প্রত্যাশা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইউনুছ, সাবেক সাধারণ সম্পাদক জহির আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুল হক জিয়া, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, হাজী এম এ কালাম সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব মনজুর আলম, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর এবং সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত..

১

নাইক্ষ্যংছড়িতে উপজেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

২

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন সবুজের পূজা মন্ডপ পরিদর্শন 

৩

শরণখোলার লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে মাইকিং

৪

রাখালগাছি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি প্রশাসক ইলিয়াস খান

৫

মোরেলগঞ্জে নবারুণ সংঘ মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

৬

সুন্দরবনে মানুষ-বাঘের সংঘাত ঠেকাতে ৭৪ কিলোমিটার নাইলনের বেড়া

৭

মোরেলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

৮

বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম

৯

নাইক্ষ্যংছড়িতে শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীপ্রতি শুভেচ্ছা জানিয়েছেন তিন তিনবারের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমেদ 

১০

বালাগঞ্জে ২৭ পরিবারকে ঢেউটিন ও গৃহনির্মাণের চেক বিতরণ

১১

সিংড়ায় শেরকোল ইউপিতে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের উঠান বৈঠক

১২

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে-৬০ হাজর পিচ ইযাবা সহ আটক -১

১৩

বাগেরহাটে খানজাহান আলী ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে মানববন্ধন

১৪

মোরেলগঞ্জে সন্ন্যাসী ফেরিঘাট-পল্লিমঙ্গল সড়কের নির্মাণকাজ পরিদর্শন করলেন স্থানীয় এমপি ও সড়ক বিভাগ

১৫

বাগেরহাটের রামপালের ভাগা রেলওয়ে স্টেশন অনতিবিলম্বে চালু করার দাবিতে বেনাপোল টু মোংলা ” বেতনা এক্সপ্রেস” ট্রেন অবরোধ করে মানববন্ধন

১৬

বাগেরহাটে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় মহিলা পরিষদের কর্মশালা

১৭

বাগেরহাটে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

১৮

বাগেরহাটে মৎস্য ঘের দখল, বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৯

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

২০