দৈনিক দেশ বাংলা
১০ নভেম্বর ২০২৬, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা।
পিছিয়ে পড়া মানুষের মাঝে সরকারের বিভিন্ন ভাতা ও আইন সহায়তা কর্মসূচি বিষয়ে তথ্যের সংকট রয়েছে। আবার এসব কর্মসূচির সুবিধাভোগীদের বিষয়ে ইউনিয়ন পরিষদগুলোতে পর্যাপ্ত তথ্য মিলছে না। প্রান্তিক জনগোষ্ঠীর জীবন জীবিকা সহজতর করতে এসব ভাতা ও সেবা সুবিধার পরিমাণ ও পরিধি বাড়ানো দরকার। রামপাল উপেজলার দুটি ইউনিয়নে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা পরিচালিত চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল প্রকাশে আযোজিত সংলাপ অনুষ্ঠানে এসব সুপারিশ উঠে আসে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, ভিডাবলিউবি সেবা ও লিগ্যাল এইড সেবা বিষয়ে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা (এনএসইউএস) পরিচালিত সামাজিক নিরীক্ষার এই ফলাফল উপস্থাপন করা হয়। একই সাথে রামপাল উপজেলায় বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় বিষয়েও সুপারিশ প্রণয়ন করা হয়।
গৌরম্ভা ইউনিয়ন নাগ‌রিক ফোরাম সভাপ‌তি মো: ওবায়দুল্লাহ গাজী এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: শা‌হিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গৌরম্ভা ইউপি প্রশাসক ও রামপাল পল্লী সঞ্চয় ব‌্যাংক এর ব‌্যাবস্থাপক মো: হা‌বিবুর রহমান, খানজাহান আলী মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের সভাপ‌তি ও সমাজ‌সেবক মো: মু‌জিবুর রহমান জোয়ারদার প্রধান শিক্ষক মো: ফরহাদ হো‌সেন আকু‌ঞ্জি, নির্মান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন।
সংলাপ অনুষ্ঠানে উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়, নাগরিক প্রকল্পের আওতায় বাগেরহাটের রামপাল উপজেলার রামপাল সদর ও গৌরম্ভা ইউনিয়নে গত ১৬ থেকে ২৩ আগস্ট এবং ৮ থেকে ১০ নভেম্বর প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, ভিডাব্লিউবি সেবা এবং ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের উপরে এই নিরীক্ষা সম্পন্ন হয়েছে। নিরীক্ষায় জনপ্রতিনিধি, ভাতা ও সুবিধাভোগী ও ভাতার আবেদন করে ভাতা না পাওয়া মোট ১৬৪ জন নারী পুরুষ ও শিশু অংশ নেন।
নিরীক্ষায় অংশ নেয়া উপকারভোগী ও প্রান্তিক মানুষেরা ভাতাপ্রার্থী নির্বাচনের প্রক্রিয়াকে মোটামুটি স্বচ্ছ এবং দুর্নীতি মুক্ত বলে মত দেন। তবে তারা বলেন, ভাতা সংক্রান্ত তথ্যের সংকট, প্রচারণা না থাকা এবং অন লাইন আবেদন প্রিক্রয়া কিছুটা জটিল হওয়ায় আবেদন করতে তাদের সমস্যা হয়েছে। তারা বলেন, ভাতার অর্থ ও সেবর পরিমাণ তাদের প্রয়োজনের তুলনায় খুবই কম। তাছাড়া এসব ভাতা সংখ্যায় অনেক কম জানিয়ে তারা বলেছেন, অনেক দরিদ্র, প্রান্তিক মানুষ ভাতার আওতায় আসছেন না। তাই তারা ভাতা ও সেবার পরিমাণ ও পরিধি বাড়ানোর সুপারিশ করেন।
সংলাপ অনুষ্ঠানে জানানো হয়, দরিদ্র অসহায় মানুষদের আইনী সেবা দিতে সরকারের লিগ্যাল এইড কার্যক্রম চলমান থাকলেও এই দুটি ইউনিয়নে পরিচালিত সামাজিক নিরীক্ষায় কার্যকর ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি বা এর কার্যক্রমের কোন তথ্য পাওয়া যায়নি। লিগ্যাল এইড বিষয়ক এই নিরীক্ষায় একজন ইউপি চেয়ারম্যান, একজন ইউপি প্রশাসক, একজন ইউপি প্রশাস‌নিক কর্মকর্তা, দুটি পরিষদের ১৩জন ইউপি সদস্য অংশ নেন।
সংলাপ অনুষ্ঠান থেকে শিশু বিবাহ বন্ধের লক্ষ্যে অভিভাবক, তরুণ যুব প্রজন্ম, বিবাহ নিবন্ধক ও সামাজিক পরিসের সচেতনতা বাড়নো, মেয়েদের জন্ম নিবন্ধন ও বয়স যাচাই বাধ্যতামূলক করা, কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতন করা, দরিদ্র মেয়েদের জন্য শিক্ষা ও জীবিকা সহায়তা প্রদান করা, প্রয়োজনীয় ক্ষেত্রে বাল্যবিবাহ নিরোধ আইন প্রয়োগ করে লঙ্ঘনকারীদের শাস্তি ও জরিমানার আওতায় আনার সুপারিশ করা হয়।
দাতা সংস্থা জিএফএ কনসা‌ল্টিং গ্রুপ, মানু‌ষের জন‌্য ফাউন্ডেশন এবং উইক‌্যান এর সহ‌যো‌গিতায় নির্মান সমাজ উন্নয়ন সংস্থা এই সংলাপ অনুষ্ঠা‌নের আয়োজন ক‌রে।
অনুষ্ঠা‌নে উপ‌জেলা ও ইউপি প্রশাস‌নিক কর্মকর্তাবৃন্দ, জনপ্রতি‌নি‌ধি, নাগ‌রিক নেতা, নারী নেত্রী, ক‌মিউনি‌টি লিডার ও সেবা গ্রহীতারা উপ‌স্থিত ছি‌লেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস

১

বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা

২

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে NPB News-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

৪

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ

৫

১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির

৬

কপ ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

৭

সিংড়ায় মহিষ মাড়ি ইসলামীয়া দাখিল মাদ্রাসার নবগঠিত অ্যাডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

৯

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১০

পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ

১১

সিংড়ায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ছাত্রদলের আনন্দ মিছিল

১৩

প্রধানমন্ত্রীর বাগেরহাট আগমন উপলক্ষে শ্রমিকদল নেতা সেলিম ভূঁইয়ার শুভেচ্ছা

১৪

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১৫

খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান করছে সড়ক বিভাগ বাগেরহাট

১৬

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

১৭

অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল : কৃষিমন্ত্রী

১৮

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

১৯

বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

২০