দৈনিক দেশ বাংলা
২ অক্টোবর ২০২৬, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ

 

হেলাল উদ্দীন (মিঞাজী)

নাইক্ষ্যংছড়ি,(বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় প্রায় সাড়ে ৭ লাখ টাকা মূল্যের সার, সিমেন্ট ও বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার হাটুভাঙ্গা টিলা, তুলাতলী, তিনছড়ি ও বাকখালী নদী সংলগ্ন ব্রিজ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

১১ বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালানবিরোধী ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় মোট ৭ লাখ ৭২ হাজার ২১৫ টাকা মূল্যের বিভিন্ন ধরনের সার, ৮১ বস্তা সিমেন্ট এবং ১৯৮.২৫ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করা হয়।

জব্দ করা সারের মধ্যে রয়েছে ইউরিয়া ১০০ কেজি, টিএসপি ৩৫০ কেজি, ডিএপি ১৫০ কেজি ও পটাস ৫০ কেজি—মোট ৬৫০ কেজি সার। এছাড়া ডায়মন্ড সিমেন্টের ৮১ বস্তা এবং লালি গোল কাঠ ১৭৭.৭৭ ঘনফুট ও আকাশমনি কাঠ ২০.৪৮ ঘনফুটসহ মোট ১৯৮.২৫ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। সার, জ্বালানি তেল, ভোজ্য তেল ও সিমেন্টসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন,দেশের মূল্যবান বনজ সম্পদ অবৈধভাবে আহরণ ও পাচার প্রতিরোধেও সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবির নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

জব্দ করা মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার মানোন্নয়ন এবং এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে উত্তরণের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাইক্ষ্যংছড়ির ইউএনও এনামুল হাসান

১

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

২

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

৩

বাগেরহাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

৪

জলবায়ু ন্যায্যতা ও নদীভাঙন রোধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

৫

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী  কোরবানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

৬

বাগেরহাটে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

৭

বাগেরহাটে ম্যাটস-আইএইচটি ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, স্থাপন করেছে হেল্প ডেস্ক

৮

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন তিথি

৯

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামের প্রেস ব্রিফিং

১০

রামপাল-মোংলা সড়ক সম্প্রসারণে দশানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

১১

দেশে নৈরাজ্য  সৃষ্টিকারিদের প্রতিবাদে সিংড়ায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত।

১২

মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

১৩

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

১৪

বাগেরহাট পৌরসভায় প্রথমবারের মতো চালু হলো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম

১৫

থেমে নেই রামজয়পুরের লড়াই: জিও ব্যাগের জন্য পানি উন্নয়নের ১ কোটি টাকা বরাদ্দ

১৬

কপ৩১-এর তিন প্রধান অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

১৭

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস

১৯

বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা

২০