দৈনিক দেশ বাংলা
৩০ এপ্রিল ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে যুব ও নারীবান্ধব সরকারীসেবা ও বাজেট নিশ্চিতে এডভোকেসি সভা

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট সদর ও রামপাল উপজেলায় যুব-নেতৃত্বে জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের বিকল্প কর্মসংস্থান, সবুজ উদ্যোক্তা সৃষ্টি, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং যুব ও নারীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকালে বাগেরহাট সদর উপজেলা হলরুমে এ সভার আয়োজন করে এক্টিভিস্টা বাগেরহাট ও রামপাল। এতে সহযোগিতা করে বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশনএইড বাংলাদেশ।

বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক ড. মনির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসীসহ অন্যান্যরা।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে অতি বৃষ্টি, অনাবৃষ্টি ও অনিয়মিত আবহাওয়া কৃষি উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলছে। ফলে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানুষের কর্মসংস্থান কমে যাচ্ছে। এতে গ্রাম থেকে শহরমুখী মানুষের সংখ্যা বাড়ছে, যা নতুন সামাজিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে।

এডভোকেসি সভার মূল উদ্দেশ্য ছিল সরকারি সেবার মানোন্নয়নে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর সমাধান খুঁজে বের করা। পাশাপাশি যুব ও নারীবান্ধব বাজেট বরাদ্দ নিশ্চিত করা, সুপেয় পানি ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ সাইবার সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।

সভায় যুব সদস্যরা নাট্য উপস্থাপনার মাধ্যমে বাস্তব সমস্যাগুলো তুলে ধরেন এবং সম্ভাব্য সমাধান প্রস্তাব করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

বক্তারা আরও বলেন, যুবদের জন্য সহজ শর্তে ঋণপ্রদান, বাস্তবমুখী প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ-পরবর্তী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি জরুরি। বাজার বিশ্লেষণ, বাজারসংযোগ এবং উদ্যোক্তা সহায়তা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহফুজ মাঝি। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও শতাধিক যুব সদস্য উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাট আইটি ও ইংলিশ একাডেমিতে নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বাগেরহাটের বারুইপাড়ার হত্যা ও জামায়াতের অফিস ভাংচুরের নিরপেক্ষ তদন্ত চান এমপি রাহাদ

বেতনবৃদ্ধি সহ ৪ দফা দাবীতে ডেলটা হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে এক যুবক আহত

খানজাহান আলীর মাজারের কুমির ফিরিয়ে আনার দাবিতে সংবাদ সম্মেলন

মোংলায় মাদক-দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

লক্ষ্মীপুরে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ নিহত

১০

মাগুরার শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-৩, দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর

১১

তরুণ হেল্থ জার্নালিস্ট ডাঃ খান ইফতেখার এর পথচলা

১২

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

বাগেরহাটে সাংবাদিক কামরুজ্জামান শিমুলের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৪

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বার্ষিক পরিকল্পনা ও বাজেট সভা অনুষ্ঠিত

১৫

দলিত জনগোষ্ঠীর উন্নয়নে ইউপি বাজেটে বরাদ্দের দাবিতে স্মারকলিপি প্রদান

১৬

শরণখোলায় নসিমন উল্টে প্রবাসী যুবক নিহত

১৭

আগামী একবছর জাতিসংঘে যা করবেন ড.খলিলুর রহমান

১৮

শিশুমৃত্যুর ঘটনার পর খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ

১৯

কাড়াপাড়ার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে নিরাপদ পানির দাবিতে এমপির কাছে স্মারকলিপি

২০