দৈনিক দেশ বাংলা
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

বাগেরহাট  প্রতিনিধি: ডিজিটাল যুগে সঠিক তথ্য ও অপতথ্যের মধ্যে পার্থক্য নির্ণয় করা কঠিন হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, অতিরঞ্জিত ও অর্ধসত্য তথ্য ছড়িয়ে পড়ায় জনমত প্রভাবিত হচ্ছে। এতে সমাজে বিভ্রান্তি, অসহিষ্ণুতা এবং ন্যায়বিচার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। তাই অপতথ্যের বিস্তার রোধে নাগরিকদের তথ্য অধিকার যথাযথভাবে প্রয়োগের সুযোগ আরও বাড়ানো প্রয়োজন।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বাগেরহাটের রামপাল উপজেলার খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান।

সোমবার সকালে ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজন করা হয়। দাতা সংস্থা এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) অর্থায়নে ‘নাগরিক’ প্রকল্পের আওতায় পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট (উই ক্যান) ও নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা যৌথভাবে র‌্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে।

খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন আকুঞ্জীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মুজিবর রহমান জোয়ার্দ্দার, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন, গৌরম্ভা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব শেখ মনিরুজ্জামান, গৌরম্ভা ইউনিয়ন পরিষদের সদস্য বাবু চম্পক কুমার কুন্ডু, আবু মুছা আকুঞ্জি, ফিরোজ হোসেন, সমাজসেবক মো. শারাফাত হোসেন এবং গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মো. ওবায়েদুল্লাহ গাজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের কার্যনির্বাহী সম্পাদক মো. মোহতাদির।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে তিনটি বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিষয় ছিল প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং তথ্য অধিকার।

প্রতিযোগিতায় সামাজিক নিরাপত্তা বিষয়ে প্রথম হন নবম শ্রেণির ইরফান শেখ, দ্বিতীয় দশম শ্রেণির সুমাইয়া বিল্লাহ এবং তৃতীয় নবম শ্রেণির তিথি কুন্ডু। নারীর ক্ষমতায়ন ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে প্রথম হন অষ্টম শ্রেণির জান্নাতুল শাহ সারাহ, দ্বিতীয় তাবাচ্ছুম সুলতানা এবং তৃতীয় সপ্তম শ্রেণির নওরিয়া জান্নাত। তথ্য অধিকার বিষয়ে প্রথম হন ষষ্ঠ শ্রেণির তকি তাজওয়ার, দ্বিতীয় ফাইজা জামান দিয়হা এবং তৃতীয় রায়হান সরদার।

পরে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বিদ্যালয় প্রাঙ্গণ ও সামনের সড়ক প্রদক্ষিণ করে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তথ্য অধিকার সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের সচেতনতা বৃদ্ধি এবং অপতথ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক, জনপ্রতিনিধি, নাগরিক নেতা, নারী নেত্রীসহ প্রায় ৩০০ জন অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার মানোন্নয়ন এবং এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে উত্তরণের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাইক্ষ্যংছড়ির ইউএনও এনামুল হাসান

১

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

২

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

৩

বাগেরহাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

৪

জলবায়ু ন্যায্যতা ও নদীভাঙন রোধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

৫

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী  কোরবানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

৬

বাগেরহাটে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

৭

বাগেরহাটে ম্যাটস-আইএইচটি ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, স্থাপন করেছে হেল্প ডেস্ক

৮

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন তিথি

৯

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামের প্রেস ব্রিফিং

১০

রামপাল-মোংলা সড়ক সম্প্রসারণে দশানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

১১

দেশে নৈরাজ্য  সৃষ্টিকারিদের প্রতিবাদে সিংড়ায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত।

১২

মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

১৩

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

১৪

বাগেরহাট পৌরসভায় প্রথমবারের মতো চালু হলো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম

১৫

থেমে নেই রামজয়পুরের লড়াই: জিও ব্যাগের জন্য পানি উন্নয়নের ১ কোটি টাকা বরাদ্দ

১৬

কপ৩১-এর তিন প্রধান অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

১৭

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস

১৯

বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা

২০