সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় বাগেরহাট সদর উপজেলা বিএনপির আয়োজনে ষাটগম্বুজ ইউনিয়নের খানজাহান আলী মাজার মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ বুলু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক নেতা শরীফ মোস্তফা জামান লিটু, মোহাম্মদ মঈন উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির, ছাত্রদলের সাধারণ সম্পাদক নেয়ামুল কবির রাহুল, বিএনপি নেতা মিসেস মনিরা ইসলাম, বাগেরহাট আমতো জেলা বাস, মিনিবাস , মাইক্রোবাস মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাশেম সেলিম ভূঁইয়া, সদর উপজেলার ১০টি ইউনিয়ন থেকে বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল মাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মহিদুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। একই সঙ্গে দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। সমাবেশ শেষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার
১
সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ
২
যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে
৩
সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ
৪
সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ
৫
সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
৬
বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির
৭
নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ
৮
সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু
৯
পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ
১০
বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার