দৈনিক দেশ বাংলা
১ অক্টোবর ২০২৬, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে মানুষের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ক্লোন করে অবৈধভাবে ভুয়া সিম কার্ড নিবন্ধন ও অ্যাক্টিভ করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাছে উচ্চমূল্যে বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ফিঙ্গার স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্টের রাবারের কিট, সিম কার্ড ও স্মার্টফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৩০ সেপ্টেম্বর রাত ১২টা ২৫ মিনিটের দিকে বাগেরহাট সদর মডেল থানার কার্তিকদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কার্তিকদিয়া গ্রামের মো. মামুন আলী খাঁ (৩০), মো. জিহাদ বিশ্বাস (২৩) ও মো. লিটু বিশ্বাস ওরফে বাবু (২২)।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল কার্তিকদিয়া গ্রামে মামুন আলী খাঁর বাড়িতে অভিযান চালায়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির ফিঙ্গারপ্রিন্টের ছাপ সংবলিত রাবারের কিট ও ফিঙ্গার স্ক্যানার মেশিন ব্যবহার করে বিভিন্ন মোবাইল অপারেটরের সিম অবৈধভাবে নিবন্ধন করে আসছিলেন। পরে এসব সিম বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাছে চড়া দামে বিক্রি করা হতো বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি ফিঙ্গার স্ক্যানার মেশিন, চারটি ইউএসবি পোর্ট, ২১টি অব্যবহৃত গ্রামীণফোন সিম কার্ড, ১৪১টি ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক ছাপ সংবলিত রাবারের কিট, প্লাস্টিকের পেপারে সংরক্ষিত ছয়টি ফিঙ্গার বায়োমেট্রিক ছাপ এবং সিম নিবন্ধনের কাজে ব্যবহৃত একটি কাগজের মার্কিং টেপ উদ্ধার করা হয়।

এ ছাড়া সিম বিক্রির অ্যাপস সংবলিত একটি Infinix Smart 10, একটি OPPO A77 এবং একটি OPPO APH1909 মডেলের স্মার্টফোনও উদ্ধার করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার মানোন্নয়ন এবং এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে উত্তরণের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাইক্ষ্যংছড়ির ইউএনও এনামুল হাসান

১

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

২

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

৩

বাগেরহাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

৪

জলবায়ু ন্যায্যতা ও নদীভাঙন রোধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

৫

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী  কোরবানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

৬

বাগেরহাটে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

৭

বাগেরহাটে ম্যাটস-আইএইচটি ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, স্থাপন করেছে হেল্প ডেস্ক

৮

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন তিথি

৯

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামের প্রেস ব্রিফিং

১০

রামপাল-মোংলা সড়ক সম্প্রসারণে দশানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

১১

দেশে নৈরাজ্য  সৃষ্টিকারিদের প্রতিবাদে সিংড়ায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত।

১২

মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

১৩

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

১৪

বাগেরহাট পৌরসভায় প্রথমবারের মতো চালু হলো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম

১৫

থেমে নেই রামজয়পুরের লড়াই: জিও ব্যাগের জন্য পানি উন্নয়নের ১ কোটি টাকা বরাদ্দ

১৬

কপ৩১-এর তিন প্রধান অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

১৭

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস

১৯

বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা

২০