কামাল পাশা সিংড়া ( নাটোর)প্রতিনিধি: সোমবার বিকাল ৪ টায় সিংড়া উপজেলার ৪ নং কলম ইউনিয়নের কলম উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ৬০ নাটোর ৩ সিংড়া আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল এবং উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এজাজুর রহমান এজাজ এবং আরো উপস্থিত ছিলেন ৪ নং কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ১১ নং তাজপুর, উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখা উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম বুলেট সদস্য সিংড়া উপজেলা বিএনপি, উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার সহ পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ , অনুষ্ঠানে মাননীয় এমপি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন ফুটবল বিনোদনের একটি গুরুত্বপূর্ণ অংশ যেটা মানুষের শরীরকে সুস্থ রাখে এবং সমাজকে সন্ত্রাস ও মাদক থেকে দূরে রাখতে সহায়তা করে এবং এর মাধ্যমে সমাজের অবক্ষয় দূর হবে এবং সবাই কে ঐক্যবদ্ধ রাখবে ফলে সমাজ থেকে দুর্নীতি অনিয়ম ও বিশৃঙ্খলা দূরে ঠেলে দিবে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে অনেক ক্রিয়ানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন যারা ফুটবল ভালোবাসে ।
মন্তব্য করুন