দৈনিক দেশ বাংলা
১৯ এপ্রিল ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ভৈরব নদী দূষন রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে ভৈরব নদীর দূষণ রোধে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকালে বাগেরহাট শহর
রক্ষা বাঁধের লঞ্চঘাট এলাকায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। অ্যাক্টিভিস্টা বাগেরহাটের আয়োজনে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে তরুণরা এতে উপস্থিত ছিলেন বাঁধন মানব উন্নয়ন সংস্থার এফোরটি প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর সোহাগ হাওলাদার, প্রজেক্ট অফিসার সানি জোবাইর, ইয়ুথ ফেলো রবিউল ইসলামসহ প্রায় ৫০ জন যুব সদস্য। মানববন্ধনে বক্তারা ভৈরব নদীর ক্রমবর্ধমান দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং নদী রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। মানববন্ধনে অংশ নেওয়া যুব সদস্য তামন্না খাতুন বলেন, “ভৈরব নদী আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বিভিন্নভাবে বর্জ্য ফেলা ও দখলের কারণে নদী আজ মারাত্মক হুমকির মুখে। আমরা চাই প্রশাসন ও সাধারণ মানুষ একসঙ্গে এগিয়ে এসে নদীটিকে রক্ষা করুক।” ইয়ুথ ফেলো রবিউল ইসলাম বলেন, “নদী দূষণ রোধে সচেতনতা তৈরির বিকল্প নেই। আমরা তরুণরা যদি এখনই উদ্যোগ না নিই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম একটি মৃত নদী
পাবে। তাই সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে।” ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা নদীতে বর্জ্য না ফেলা, অবৈধ দখল বন্ধ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার দাবি জানান। পাশাপাশি তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে, যাতে ভৈরব নদীকে দূষণের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও নারী-শিশু সুরক্ষা নিয়ে সংলাপ

রামপালে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি সভা

রামপাল–রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

বাগেরহাটে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করতে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা

বাগেরহাটের রামপালে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত ‎

বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে নেক্সাস কনসালটেশনে স্থানীয় সমস্যা ও সমাধান নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১০

নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে-রাহাদ

১১

খুলনা-মোংলা মহাসড়ক চারলেন ও বাগেরহাটে রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে এক্টিভিস্টা সদস্যদের অবস্থান কর্মসূচি

১২

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১৩

বাগেরহাটে নাগরিক ফোরামের বাজেট পর্যালোচনা সভা

১৪

মোরেলগঞ্জে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

১৫

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

১৭

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

১৯

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

২০