দৈনিক দেশ বাংলা
১৪ অক্টোবর ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় মহিলা পরিষদের কর্মশালা

বাগেরহাট প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং কৃষি ও অকৃষি খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বাগেরহাটের রামপালে কর্মশালা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।বুধবার (১৪ অক্টোবর ২০২৬) রামপাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। এতে উপকূলীয় এলাকার নারী কৃষক, উদ্যোক্তা, যুবনারী ও মহিলা পরিষদের বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নারী অংশ নেন।কর্মশালার মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে নারীদের সচেতন করা, বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি, জলবায়ু-সহনশীল কৃষিপ্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া এবং নারী উদ্যোক্তাদের সরকারি সহায়তা, বিনিয়োগ ও বাজারসংযোগের বিষয়ে অবহিত করা।

বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার সভাপতি পিয়ারা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী। কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির পরিবেশবিষয়ক সম্পাদক পারভীন ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক রিজিয়া পারভীন।

প্রধান অতিথির বক্তব্যে তামান্না ফেরদৌসী বলেন, উপকূলীয় নদীভাঙনপ্রবণ এলাকা হওয়ায় রামপালের কৃষিতে মাটির লবণাক্ততা ও জোয়ার-ভাটার প্রভাব বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতি মোকাবিলায় প্রচলিত পদ্ধতির পাশাপাশি আধুনিক, সমন্বিত ও জলবায়ু-সহনশীল কৃষিপ্রযুক্তি ব্যবহার করা প্রয়োজন। কৃষি ও অকৃষি খাতে নারীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন। নারী-পুরুষের সম্মিলিত উদ্যোগে রামপালকে কৃষি ও মৎস্যসম্পদে সমৃদ্ধ করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।কর্মশালায় সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইনসাদ ইবনে আমিন (তুহিন), উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় এবং রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত বিশ্বাস। নিজ নিজ ক্ষেত্রে সফলতার অভিজ্ঞতা তুলে ধরেন স্থানীয় কৃষক ঝর্না মুখার্জী, কাঁকড়াচাষি সুষমা বিশ্বাস ও মৎস্য আহরণকারী সন্ধ্যা রাণী ঘরামী। কর্মশালার দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারীরা ছয়টি দলে বিভক্ত হয়ে দলীয় আলোচনায় অংশ নেন। এতে কৃষি ও অকৃষি খাতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতা, নারী উদ্যোক্তাদের জন্য সহযোগিতার সুযোগ, উপযোগী কৃষিপ্রযুক্তি, নারীর ক্ষমতায়ন এবং সুন্দরবনসংলগ্ন এলাকার নারীদের স্বাস্থ্যঝুঁকিসহ জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রভাব নিয়ে আলোচনা হয়।

এ সময় মহিলা পরিষদের কেন্দ্রীয় পরিবেশ উপপরিষদের সদস্য আফিফা তাজ রিমিন ইন্না, প্রোগ্রাম অফিসার পিন্টু কুমার মন্ডল এবং বাগেরহাট জেলা শাখার সংগঠন সম্পাদক হেনা চৌধুরী, অর্থ সম্পাদক নাদিরা আকরাম, আন্দোলন সম্পাদক সোনালী সোম, পরিবেশ সম্পাদক টুম্পা আক্তার মিম ও অফিস এক্সিকিউটিভ ফারহানা পারভীন রেখাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে খানজাহান আলী ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে মানববন্ধন

১

মোরেলগঞ্জে সন্ন্যাসী ফেরিঘাট-পল্লিমঙ্গল সড়কের নির্মাণকাজ পরিদর্শন করলেন স্থানীয় এমপি ও সড়ক বিভাগ

২

বাগেরহাটের রামপালের ভাগা রেলওয়ে স্টেশন অনতিবিলম্বে চালু করার দাবিতে বেনাপোল টু মোংলা ” বেতনা এক্সপ্রেস” ট্রেন অবরোধ করে মানববন্ধন

৩

বাগেরহাটে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় মহিলা পরিষদের কর্মশালা

৪

বাগেরহাটে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

৫

বাগেরহাটে মৎস্য ঘের দখল, বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

৬

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

৭

বাগেরহাটে জেন্ডার বৈষম্য দূরীকরণে ও তরুণ ডিজিটাল প্লাটফর্মে নিরাপত্তা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

৮

বাগেরহাটে জেন্ডার বৈষম্য দূরীকরণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

৯

সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

১০

বাগেরহাটে জেন্ডার বৈষম্য মোকাবিলায় অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

১১

মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ পালিত

১২

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৩

এক সপ্তাহের মধ্যে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রীর

১৪

রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের

১৫

বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

১৬

সিংড়ায় চৌগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খালেকুজ্জামান রঞ্জুর গণসংযোগ কামাল পাশা, সিংড়া

১৭

বাগেরহাটে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আলোচনা সভা ও উপকরণ বিতরণ

১৮

বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৯

রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদের মৃত্যু

২০