দৈনিক দেশ বাংলা
১৪ অক্টোবর ২০২৬, ১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

 

বাগেরহাট প্রতিনিধিঃ

 

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের উদ্যোগে বিশাল ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম-ওলামা, ইমাম, খতিব ও ধর্মপ্রাণ মুসলমানেরা অংশগ্রহণ করেন।

 

জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাগেরহাটের আহ্বায়ক মাওলানা মানফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা শাহ সালাহউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মুহিববুর রহমান বাকী নদভী। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুফতি আবু তাহের আল মাদানী।

 

সম্মেলনে বক্তারা ইসলামের শিক্ষা, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ইসলামের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজে ন্যায়বিচার, মানবিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ধর্মীয় নেতাদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করেন।

 

বক্তারা বলেন, ইমাম ও খতিবেরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। মসজিদে নামাজের ইমামতি ও খুতবা প্রদানের পাশাপাশি মানুষের মধ্যে নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং সামাজিক সচেতনতা ছড়িয়ে দিতে তাঁদের ভূমিকা রয়েছে। ইসলামের সঠিক শিক্ষা ও আদর্শ মানুষের কাছে তুলে ধরতে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথাও তাঁরা উল্লেখ করেন।

 

সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম-ওলামা, ইমাম, খতিব ও ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত মুসল্লিরা মনোযোগ সহকারে বক্তাদের বক্তব্য শোনেন।

 

জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ মহাসম্মেলন ধর্মীয় শিক্ষা, ইসলামী মূল্যবোধের চর্চা এবং আলেম-ওলামাদের পারস্পরিক যোগাযোগ ও ঐক্য জোরদারে ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

 

ইসলামী মহাসম্মেলনের সভাপতি মাওলানা মানফুজুর রহমান সম্মেলনের সমাপনী বক্তব্যে ইসলামের আদর্শ অনুসরণ, ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতার চর্চা বৃদ্ধির আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে খানজাহান আলী ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে মানববন্ধন

১

মোরেলগঞ্জে সন্ন্যাসী ফেরিঘাট-পল্লিমঙ্গল সড়কের নির্মাণকাজ পরিদর্শন করলেন স্থানীয় এমপি ও সড়ক বিভাগ

২

বাগেরহাটের রামপালের ভাগা রেলওয়ে স্টেশন অনতিবিলম্বে চালু করার দাবিতে বেনাপোল টু মোংলা ” বেতনা এক্সপ্রেস” ট্রেন অবরোধ করে মানববন্ধন

৩

বাগেরহাটে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় মহিলা পরিষদের কর্মশালা

৪

বাগেরহাটে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

৫

বাগেরহাটে মৎস্য ঘের দখল, বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

৬

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

৭

বাগেরহাটে জেন্ডার বৈষম্য দূরীকরণে ও তরুণ ডিজিটাল প্লাটফর্মে নিরাপত্তা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

৮

বাগেরহাটে জেন্ডার বৈষম্য দূরীকরণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

৯

সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

১০

বাগেরহাটে জেন্ডার বৈষম্য মোকাবিলায় অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

১১

মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ পালিত

১২

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৩

এক সপ্তাহের মধ্যে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রীর

১৪

রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের

১৫

বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

১৬

সিংড়ায় চৌগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খালেকুজ্জামান রঞ্জুর গণসংযোগ কামাল পাশা, সিংড়া

১৭

বাগেরহাটে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আলোচনা সভা ও উপকরণ বিতরণ

১৮

বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৯

রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদের মৃত্যু

২০