দৈনিক দেশ বাংলা
১৮ অক্টোবর ২০২৬, ৯:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে নবারুণ সংঘ মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

 

 

মোরেলগঞ্জ প্রতিনিধি:

 

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে নবারুণ সংঘ মন্দির পূজা উদযাপন কমিটির আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মোরেলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান রুবেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনির শিকদার, পৌর ছাত্রদলের সদস্যসচিব আরিফুল ইসলাম অনি, সরকারি সিরাজউদ্দীন মেমোরিয়াল কলেজ ছাত্রদলের সভাপতি সাদ্দাত শুভ, সাধারণ সম্পাদক জুনায়েদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন বলেন, “আপনাদের কোনো ভয় নেই। আপনারা নির্ভয়ে, নির্বিঘ্নে এবং আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন। অন্যান্য বছরের তুলনায় এ বছর আরও বড় পরিসরে, উৎসবমুখর পরিবেশে পূজার সব কার্যক্রম পরিচালনা করবেন। আপনাদের সুখে-দুঃখে আমরা পাশে আছি। মোরেলগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমরা সব সময় আন্তরিকভাবে কাজ করব। পূজামণ্ডপে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”

 

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে এবং নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালন করবে—এটাই সবার প্রত্যাশা।

 

সাংস্কৃতিক সন্ধ্যায় বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন।

 

অনুষ্ঠানটি স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নবারুণ সংঘ মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

১

সুন্দরবনে মানুষ-বাঘের সংঘাত ঠেকাতে ৭৪ কিলোমিটার নাইলনের বেড়া

২

মোরেলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

৩

বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম

৪

নাইক্ষ্যংছড়িতে শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীপ্রতি শুভেচ্ছা জানিয়েছেন তিন তিনবারের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমেদ 

৫

বালাগঞ্জে ২৭ পরিবারকে ঢেউটিন ও গৃহনির্মাণের চেক বিতরণ

৬

সিংড়ায় শেরকোল ইউপিতে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের উঠান বৈঠক

৭

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে-৬০ হাজর পিচ ইযাবা সহ আটক -১

৮

বাগেরহাটে খানজাহান আলী ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে মানববন্ধন

৯

মোরেলগঞ্জে সন্ন্যাসী ফেরিঘাট-পল্লিমঙ্গল সড়কের নির্মাণকাজ পরিদর্শন করলেন স্থানীয় এমপি ও সড়ক বিভাগ

১০

বাগেরহাটের রামপালের ভাগা রেলওয়ে স্টেশন অনতিবিলম্বে চালু করার দাবিতে বেনাপোল টু মোংলা ” বেতনা এক্সপ্রেস” ট্রেন অবরোধ করে মানববন্ধন

১১

বাগেরহাটে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় মহিলা পরিষদের কর্মশালা

১২

বাগেরহাটে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

১৩

বাগেরহাটে মৎস্য ঘের দখল, বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৪

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

১৫

বাগেরহাটে জেন্ডার বৈষম্য দূরীকরণে ও তরুণ ডিজিটাল প্লাটফর্মে নিরাপত্তা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

১৬

বাগেরহাটে জেন্ডার বৈষম্য দূরীকরণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

১৭

সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

১৮

বাগেরহাটে জেন্ডার বৈষম্য মোকাবিলায় অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

১৯

মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ পালিত

২০