দৈনিক দেশ বাংলা
১৪ অক্টোবর ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটের রামপালের ভাগা রেলওয়ে স্টেশন অনতিবিলম্বে চালু করার দাবিতে বেনাপোল টু মোংলা ” বেতনা এক্সপ্রেস” ট্রেন অবরোধ করে মানববন্ধন

তরিকুল মোল্লা, বাগেরহাট :

বাগেরহাটের রামপালের ভাগা রেলস্টেশন অবিলম্বে চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এই সময় বেনাপোল থেকে মংলা যাতায়াতকারী বেতনা কমিউটার ট্রেনটি ভাগা রেলস্টেশনে এসে পৌছালে মানববন্ধনকারী জনগণ রেলপথ অবরোধ করে। পরবর্তীতে রেলে যাতায়াতকারী যাত্রীদের কথা চিন্তা করে মানববন্ধনে নেতৃত্বদানকারীদের মাধ্যমে রেল পথ অবরোধ থেকে সরে দাঁড়ানো হয় কিন্তু পরবর্তীতে এই রেলস্টেশন চালু করার দাবিতে সকলেই ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ মানববন্ধন চালিয়ে যাওয়ার জন্য একমত পোষণ করেন। ২০২৪ সালের পহেলা জানুয়ারি বেনাপোল থেকে মোংলা রেললাইনে রেল চলাচলের উদ্বোধন করা হয়। এরপর ২০২৪ সালের পহেলা জুন থেকে এই রুটে একটি কমিউটার ট্রেন যাত্রী নিয়ে চলাচল শুরু করে। প্রতিদিন বেনাপোল থেকে সকাল ৯ টায় মংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং দুপুর বারোটা চল্লিশ মিনিটে মংলায় পৌছায়। আবার মংলা থেকে যাত্রি নিয়ে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে মংলা থেকে চুলকাটি, কাটাখালি, খুলনা, ফুলতলা, নোয়াপাড়া হয়ে বেনাপোল পৌঁছায়। কিন্তু ভাগা রেলস্টেশনের সবকিছু ঠিকঠাক থাকলেও জনবল নিয়োগ ও সঠিক ব্যবস্থাপনা না থাকার কারণে ভাগা রেলস্টেশনটি দীর্ঘদিন ধরে অবহেলিত।দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটিয়ে স্টেশনটি চালুর মাধ্যমে রামপাল বাসীর রেল যোগাযোগের প্রত্যাশা পূরণের দাবি জানান তারা।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় ভাগা রেলস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘মানুষের অধিকার, রেলস্টেশন আমাদের দাবি’ এবং ‘রামপালের প্রাণের দাবি, ভাগা রেলস্টেশন চালু চাই’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে মানববন্ধনস্থল। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষক, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ভাগা রেলস্টেশন চালু হলে রামপালসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থায় নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। সহজ ও সাশ্রয়ী রেল যোগাযোগের মাধ্যমে সাধারণ মানুষের সময় ও যাতায়াত ব্যয় কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।বক্তারা বলেন, রেল যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ গণপরিবহনব্যবস্থা। অথচ ভাগা রেলস্টেশন চালু না থাকায় এ অঞ্চলের মানুষ সম্ভাব্য রেল সেবার সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ও জনস্বার্থ বিবেচনায় নিয়ে স্টেশনটি চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বক্তারা আরও বলেন, একটি স্টেশন চালু হলে শুধু যাত্রীদের যাতায়াতের সুবিধাই বাড়বে না, বরং স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবী ও চিকিৎসাসেবা নিতে যাওয়া মানুষের জন্যও যোগাযোগ সহজ হবে। এ অঞ্চলের সার্বিক উন্নয়ন ও জনসাধারণের ভোগান্তি লাঘবে ভাগা রেলস্টেশন চালুর বিকল্প নেই বলে তারা মত দেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন— রামপাল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফিরোজ কবির ও মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্যসচিব আলমগীর কবির বাচ্চু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাজাহারুল ইসলাম ইয়ামিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধন থেকে বক্তারা ভাগা রেলস্টেশন চালুর বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। তাঁদের প্রত্যাশা, স্থানীয় জনগণের দাবির গুরুত্ব বিবেচনা করে কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে এবং দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভাগা রেলস্টেশন চালু করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে খানজাহান আলী ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে মানববন্ধন

১

মোরেলগঞ্জে সন্ন্যাসী ফেরিঘাট-পল্লিমঙ্গল সড়কের নির্মাণকাজ পরিদর্শন করলেন স্থানীয় এমপি ও সড়ক বিভাগ

২

বাগেরহাটের রামপালের ভাগা রেলওয়ে স্টেশন অনতিবিলম্বে চালু করার দাবিতে বেনাপোল টু মোংলা ” বেতনা এক্সপ্রেস” ট্রেন অবরোধ করে মানববন্ধন

৩

বাগেরহাটে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় মহিলা পরিষদের কর্মশালা

৪

বাগেরহাটে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

৫

বাগেরহাটে মৎস্য ঘের দখল, বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

৬

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

৭

বাগেরহাটে জেন্ডার বৈষম্য দূরীকরণে ও তরুণ ডিজিটাল প্লাটফর্মে নিরাপত্তা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

৮

বাগেরহাটে জেন্ডার বৈষম্য দূরীকরণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

৯

সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

১০

বাগেরহাটে জেন্ডার বৈষম্য মোকাবিলায় অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

১১

মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ পালিত

১২

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৩

এক সপ্তাহের মধ্যে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রীর

১৪

রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের

১৫

বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

১৬

সিংড়ায় চৌগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খালেকুজ্জামান রঞ্জুর গণসংযোগ কামাল পাশা, সিংড়া

১৭

বাগেরহাটে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আলোচনা সভা ও উপকরণ বিতরণ

১৮

বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৯

রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদের মৃত্যু

২০