হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃপার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের তিন তিনবারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান তোফাইল আহমেদ
দুর্গোৎসব উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় তোফাইল আহমেদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে একসঙ্গে বসবাস করে আসছেন। ধর্মীয় উৎসবগুলো কেবল আনন্দ উদযাপনের উপলক্ষ নয়, বরং মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সম্প্রীতি জাগ্রত করার গুরুত্বপূর্ণ মাধ্যম।
তিনি আরও বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শারদীয় দুর্গোৎসবে বয়ে আনুক আনন্দ, কল্যাণ ও নতুন আশার বার্তা।
এ সময় তিনি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন
মন্তব্য করুন