সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন সবুজের পূজা মন্ডপ পরিদর্শন
কামাল পাশা সিংড়া (নাটোর)প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ৩ নং ইটালি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন সবুজ ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাথে নিয়ে তিনি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন
এবং হিন্দু সম্প্রদায়ের বাৎসরিক ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পালনের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু স্যারের নির্দেশ অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করেন।
তিনি বলেন আমি আপনাদের সন্তান,আমি আপনাদের সাথে আছি এবং থাকব
আপনারা আমার জন্য দোয়া করবেন,আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান পদপ্রার্থী
আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই।
তাই আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।
মন্তব্য করুন