দৈনিক দেশ বাংলা
১৩ জানুয়ারী ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আপিল শুনানিতে জাপার ২৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

দেশ বাংলা, ডেস্কঃ  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে জাতীয় পার্টির (জাপা) ২৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। টানা চারদিন ধরে চলা আপিল শুনানি শেষে এসব আবেদন মঞ্জুর করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে শুনানি শেষ হওয়ার পর জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আজ দলের পক্ষে করা পাঁচটি আপিল গ্রহণ করা হয়েছে। এ নিয়ে চারদিনে মোট ২৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ফিরে পেলেন।

বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাপা মহাসচিব বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। বিভিন্ন স্থানে মব, মিছিল ও ঘেরাওয়ের ঘটনা ঘটছে, যা স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে। তার অভিযোগ, কিছু অনিয়ন্ত্রিত গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টিকে রাজনৈতিক মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে ফ্যাসিবাদ আরও ভয়াবহ রূপ নিতে পারে।

জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার দাবির বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, দল নির্বাচনে অংশ নেবে কি না—সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার একমাত্র জাতীয় পার্টিরই। অন্য কোনো পক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে না।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত ৫ জানুয়ারি থেকে আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি পর্যন্ত চলে। এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়। জাতীয় পার্টির পক্ষ থেকে ২৪৪টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল, যার মধ্যে প্রায় ৩০টি প্রাথমিক বাছাইয়ে বাতিল হয়।

নির্বাচন তফসিল অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, আধুনিক কৃষি ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বারোপ

বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন

বাগেরহাটে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪ ন্যাশনাল রিপোর্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চারা বিতরণ

বাগেরহাটে শহররক্ষা বাঁধ দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করার দাবিতে মানববন্ধন

মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাট আইটি ও ইংলিশ একাডেমিতে নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বাগেরহাটের বারুইপাড়ার হত্যা ও জামায়াতের অফিস ভাংচুরের নিরপেক্ষ তদন্ত চান এমপি রাহাদ

বেতনবৃদ্ধি সহ ৪ দফা দাবীতে ডেলটা হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

১০

নোয়াখালীতে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে এক যুবক আহত

১১

১২

খানজাহান আলীর মাজারের কুমির ফিরিয়ে আনার দাবিতে সংবাদ সম্মেলন

১৩

মোংলায় মাদক-দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

১৪

লক্ষ্মীপুরে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ নিহত

১৫

মাগুরার শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-৩, দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর

১৬

তরুণ হেল্থ জার্নালিস্ট ডাঃ খান ইফতেখার এর পথচলা

১৭

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

বাগেরহাটে সাংবাদিক কামরুজ্জামান শিমুলের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৯

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বার্ষিক পরিকল্পনা ও বাজেট সভা অনুষ্ঠিত

২০