দৈনিক দেশ বাংলা
২১ মে ২০২৬, ২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে সরকারি খাল অবমুক্তের জন্য এমপির সুপারিশ

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে দখল হয়ে যাওয়া ১৬টি সরকারি খাল অবমুক্ত ও জনসাধারণের ব্যবহারের জন্য পুনরুদ্ধারের দাবিতে গণস্বাক্ষরসহ আবেদন জমা দিয়েছেন স্থানীয় এলাকাবাসী। ২০ মে বিকালে বাগেরহাট জেলা প্রশাসকের হাতে এ আবেদন জমা দেন সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নবাসী।   এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ জনস্বার্থে বিষয়টি বিবেচনার জন্য সুপারিশ করেছেন।

স্থানীয়দের অভিযোগ, একসময় মানুষের চলাচল, কৃষিকাজ ও জীবিকার অন্যতম মাধ্যম ছিল এসব সরকারি খাল। নিয়মিত জোয়ার-ভাটার পানিতে খালগুলো প্রাণবন্ত থাকলেও বর্তমানে প্রভাবশালী মহলের দখল, অবৈধ বাঁধ এবং বাণিজ্যিক মাছ চাষের কারণে অনেক খাল প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছে।

তারা জানান, জোয়ার-ভাটা চলাচলকারী খাল জলমহল হিসেবে ইজারা দেওয়ার আইনগত সুযোগ না থাকলেও বিভিন্ন প্রভাব খাটিয়ে খালগুলো ইজারা নেওয়া হচ্ছে। ফলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। কৃষকরা সময়মতো জমিতে পানি পাচ্ছেন না, মাছ চাষিরা ক্ষতির মুখে পড়ছেন এবং সাধারণ মানুষ খাল থেকে প্রাকৃতিকভাবে মাছ সংগ্রহের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন।

বাগেরহাটের ষাটগম্বুজ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা “রাইজিং স্টার ইয়ুথ গ্রুপ”-এর উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেন। এক্টিভিস্টা বাগেরহাট নেটওয়ার্কের সহযোগিতায় আয়োজিত এ উদ্যোগে স্থানীয় হাজার মানুষ অংশ নেন এবং দ্রুত খালগুলো অবমুক্ত করার দাবি জানান।

এলাকাবাসীর পক্ষে ষাটগম্বুজ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী শেখ অয়েচকুরুনী (মারুফ), এক্টিভিস্টা বাগেরহাটের সদস্য শেখ ইমরান, রবিউল শেখ, সুমিত ভট্টাচার্য ও ইভা আক্তার জেলা প্রশাসকের কাছে আবেদনপত্র জমা দেন।

আবেদন গ্রহণ শেষে জেলা প্রশাসক বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা সরকারি খালগুলো অবমুক্ত করা গেলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি, জীববৈচিত্র্য ও স্থানীয় মানুষের জীবন-জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রজেক্ট অফিসার নিয়োগ হবে বাঁধন মানব উন্নয়ন সংস্থায়

মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

খুলনায় গাঙচিলের বিভাগীয় সাহিত্য সন্ধ্যা

বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

বাগেরহাটে ৪১৮ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন ও মনোসামাজিক সেবা বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এনজিও কর্মীর মোটরসাইকেল চুরি

বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে ১ লাখ ৮৬ হাজার শিশু

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

১০

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রামপালে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

১১

বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

১৩

বাগেরহাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, আধুনিক কৃষি ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বারোপ

১৪

বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন

১৫

বাগেরহাটে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪ ন্যাশনাল রিপোর্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৬

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চারা বিতরণ

১৭

বাগেরহাটে শহররক্ষা বাঁধ দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করার দাবিতে মানববন্ধন

১৮

মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

বাগেরহাট আইটি ও ইংলিশ একাডেমিতে নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

২০