দৈনিক দেশ বাংলা
৯ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় মহিষ মাড়ি ইসলামীয়া দাখিল মাদ্রাসার নবগঠিত অ্যাডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখা

কামাল পাশা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার ৫নং চামারী ইউনিয়নের মহিষমাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ অধ্যাপক নুর নবী ফারুক তারা।

সোমবার বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর প্রথম দায়িত্ব গ্রহণ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মাহমুদুল হাসান, সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক বিশ্বাস, সিংড়া সরকারি গোল-ই-আফরোজ সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক হাসানুল হক হাসান, চামারী ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি মো. হারুনুর রশিদ, ৫নং চামারী ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি মো. জহুরুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি খবির প্রামানিক ও সাধারণ সম্পাদক রুহুল আমিন। এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ম্যানেজিং কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মকানুন, শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের স্বার্থ রক্ষায় কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়।

তাঁরা নবনিযুক্ত সভাপতির নেতৃত্বে মহিষমাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে নতুন ম্যানেজিং কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস

১

বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা

২

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে NPB News-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

৪

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ

৫

১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির

৬

কপ ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

৭

সিংড়ায় মহিষ মাড়ি ইসলামীয়া দাখিল মাদ্রাসার নবগঠিত অ্যাডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

৯

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১০

পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ

১১

সিংড়ায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ছাত্রদলের আনন্দ মিছিল

১৩

প্রধানমন্ত্রীর বাগেরহাট আগমন উপলক্ষে শ্রমিকদল নেতা সেলিম ভূঁইয়ার শুভেচ্ছা

১৪

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১৫

খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান করছে সড়ক বিভাগ বাগেরহাট

১৬

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

১৭

অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল : কৃষিমন্ত্রী

১৮

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

১৯

বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

২০