দৈনিক দেশ বাংলা
৩ নভেম্বর ২০২৬, ১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

 

বাগেরহাট প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলকে ঘিরে জেলা শহরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

সকালে খানজাহান আলী মাজার এলাকা থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বাগেরহাট-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে মাজার মোড়ে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আরাপ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক হাদিজুজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মান্না, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সরদার জসীমউদ্দীন, সাবেক সদস্য সচিব ওমর আলী মুন্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে। পুরো কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত এ আনন্দ মিছিলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর আগমন বাগেরহাটের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১

খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান করছে সড়ক বিভাগ বাগেরহাট

২

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

৩

অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল : কৃষিমন্ত্রী

৪

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

৫

বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

৬

বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান

৭

বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ

৮

সিংড়ায় ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৯

বাইন্যান্সের ক্রিপ্টোকারেন্সি চুরিতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ এফবিআই’র

১০

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

৩ মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী

১২

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

১৪

সাংবাদিক আলী আকবর টুটুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, বাগেরহাট প্রেসক্লাবের তীব্র নিন্দা

১৫

ফকিরহাটে জমি দখলের চেষ্টায় হামলা, আহত ৪ নারী

১৬

বাগেরহাটের কাটাখালী গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ, নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম

১৭

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী কোরবান আলীর নির্বাচনী পথসভা ও গনসংযোগ অনুষ্ঠিত 

১৮

সিংড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

১৯

গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত

২০