কামাল পাশা সিংড়া (নাটোর)প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আতাউল গণি ওসমানী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিংড়া পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. নাজমুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখা, উপজেলা বিএনপির সদস্যসচিব শরিফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, পৌর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ মালেক।
উপস্থিত বক্তারা বলেন বাংলাদেশের রাজনৈতিক সংকটকালীন সময়ে জাতীয়তাবাদী যুবদলের অনেক ত্যাগ স্বীকার রয়েছে এবং এখন অবধি পর্যন্ত রাজনৈতিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে একান্ত হয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে যাচ্ছে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মন্তব্য করুন