দৈনিক দেশ বাংলা
১ নভেম্বর ২০২৬, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাইন্যান্সের ক্রিপ্টোকারেন্সি চুরিতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ এফবিআই’র

(বাসস): বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্ল্যাটফর্ম বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি ভার্চুয়াল মুদ্রা চুরির ঘটনায় উত্তর কোরিয়াকে দায়ী করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

শনিবার সংস্থাটি এ অভিযোগ করে। ধারণা করা হচ্ছে, এটি এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনা। নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এদিকে সাইবার হামলায় চুরি যাওয়া অর্থের ক্ষতি পূরণের আশ্বাস দিয়েছে বাইন্যান্স।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, চুরি হওয়া সম্পদের ৯০ শতাংশ পূরণ করতে নিজস্ব তহবিল থেকে টোকেন কিনেছে তারা।

দৈনিক লেনদেনের পরিমাণের হিসাবে বাইন্যান্স বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম।

শুক্রবার এ সাইবার হামলার খবর প্রকাশের পর অধিকাংশ প্রধান ক্রিপ্টোকারেন্সির দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়।

বেসরকারি তদন্তকারী ও বিশ্লেষকদের আগের সন্দেহের বিষয়টি নিশ্চিত করেছে এফবিআই। সংস্থাটি জানায়, উত্তর কোরিয়াসংশ্লিষ্ট ‘ট্রেডারট্রেইটর’ নামের একটি গোষ্ঠী এ সাইবার হামলার পেছনে রয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে বাইবিট প্ল্যাটফর্ম থেকে ১৫০ কোটি ডলার চুরির জন্যও একই গোষ্ঠীকে দায়ী করা হয়েছিল।

এফবিআইয়ের বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) জানাচ্ছে, ২০২৬ সালের ২৯ অক্টোবরের দিকে ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি ভার্চুয়াল সম্পদ চুরির জন্য গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া (উত্তর কোরিয়া) দায়ী।’

এফবিআই আরও জানায়, ‘ট্রেডারট্রেইটর’ গোষ্ঠীর সদস্যরা চুরি করা সম্পদ ইথেরিয়ামে রূপান্তর করছে বলে তারা পর্যবেক্ষণ করেছে। পরে বিকেন্দ্রীভূত অর্থায়ন ব্যবস্থা ও তাৎক্ষণিক বিনিময় সেবা ব্যবহার করে এসব সম্পদ আরও বেশি অর্থ পাচারের মাধ্যমে সরিয়ে নেওয়া হতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।

এ ধরনের চুরি করা সম্পদ পাচারে ট্রেডারট্রেইটর গোষ্ঠীর ব্যবহৃত ঠিকানা থেকে আসা বা ওই ঠিকানার সঙ্গে সংশ্লিষ্ট লেনদেন বন্ধ করতে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে এফবিআই।

তবে সাইবার হামলায় উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার রাতে ফ্লোরিডায় নিজের বাসভবনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি উদ্বিগ্ন নই। আমরা বিষয়টি জানার চেষ্টা করছি। এটি উত্তর কোরিয়া করেছে কি না, তা আমরা জানি না।’

প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকগুলোর কথা প্রায়ই গর্বের সঙ্গে উল্লেখ করেন ট্রাম্প।

‘আর্থিক ক্ষতি পুরোপুরি পূরণ করা হবে’-

বাইন্যান্স শনিবার জানিয়েছে, সাইবার হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে প্রতিষ্ঠানটি নিজস্ব তহবিল থেকে ৬৩৪ কোটি ডলারের বেশি বরাদ্দ রেখেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘আমাদের অঙ্গীকার অপরিবর্তিত রয়েছে। এ ঘটনায় চুরি হওয়া অর্থের কারণে যে আর্থিক ক্ষতি হয়েছে, বাইন্যান্স তার পুরোপুরি ক্ষতিপূরণ দেবে।’

প্রতিষ্ঠানটি জানায়, চুরি হওয়া সম্পদের ৯০ শতাংশ পূরণ করতে নিজস্ব অর্থে টোকেন কেনা হয়েছে। বাকি ১০ শতাংশ টোকেনের তারল্য তুলনামূলক কম। অর্থাৎ প্রয়োজনীয় পরিমাণে এসব টোকেন সংগ্রহ করতে আরও সময় লাগতে পারে।

সাইবার হামলার পর বিন্যান্স গ্রাহকদের অর্থ উত্তোলন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। তবে সর্বশেষ হালনাগাদ তথ্যে প্রতিষ্ঠানটি জানিয়েছে, রোববার থেকে অর্থ উত্তোলন আবার চালু করার প্রস্তুতি চলছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলোর ক্রমবর্ধমান সক্ষমতা ক্রিপ্টোগ্রাফি ও তথ্যপ্রযুক্তির নিরাপত্তাব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলে অনেক পর্যবেক্ষক উদ্বেগ প্রকাশ করছেন। এমন পরিস্থিতির মধ্যেই বিন্যান্সে এ হামলার ঘটনা ঘটল।

হামলার খবর প্রকাশের পর বিটকয়েনের দাম প্রায় ৫ শতাংশ কমে যায়। ইথেরিয়ামের দাম কমে প্রায় ৬ শতাংশ। আর বাইন্যান্সের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি বিএনবির দাম প্রায় ১০ শতাংশ কমে যায়।

শুক্রবার বাইন্যান্স জানায়, একাধিক দুর্বলতার সুযোগ নিয়ে চালানো ‘জটিল হামলা’ মোকাবিলায় তারা কাজ করছে।

এ হামলার ব্যাপকতা উত্তর কোরিয়ার অবৈধ উপায়ে অর্থ সংগ্রহের সক্ষমতাকে নতুন করে আলোচনায় এনেছে। দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে আন্তর্জাতিকভাবে ব্যাপক নিষেধাজ্ঞা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১

খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান করছে সড়ক বিভাগ বাগেরহাট

২

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

৩

অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল : কৃষিমন্ত্রী

৪

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

৫

বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

৬

বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান

৭

বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ

৮

সিংড়ায় ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৯

বাইন্যান্সের ক্রিপ্টোকারেন্সি চুরিতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ এফবিআই’র

১০

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

৩ মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী

১২

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

১৪

সাংবাদিক আলী আকবর টুটুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, বাগেরহাট প্রেসক্লাবের তীব্র নিন্দা

১৫

ফকিরহাটে জমি দখলের চেষ্টায় হামলা, আহত ৪ নারী

১৬

বাগেরহাটের কাটাখালী গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ, নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম

১৭

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী কোরবান আলীর নির্বাচনী পথসভা ও গনসংযোগ অনুষ্ঠিত 

১৮

সিংড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

১৯

গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত

২০