নাটর প্রতিনিীধঃ নাটোরের সিংড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিংড়া পৌর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল।
এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার। এছাড়াও সিংড়া পৌর বিএনপি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও গৌরবময় দিন। দেশের রাজনৈতিক সংকটময় সময়ে জাতীয়তাবাদী শক্তি ও সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষার ক্ষেত্রে এ দিনের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। দিবসটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
মন্তব্য করুন