দৈনিক দেশ বাংলা
৩ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম। এ সময় তিনি বাগেরহাট জেলাকে শান্ত, নিরাপদ এবং অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। রবিবার (১লা নভেম্বর) রাতে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা
দিয়ে বলেন, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। বাগেরহাটকে মাদকমুক্ত করতে যা যা করণীয়, সবটুকুই পুলিশ বিভাগ থেকে করা
হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, বাগেরহাটে শিশু নির্যাতন, আধিপত্য বিস্তার, সাইবার ক্রাইম, অনলাইন জুয়া এবং চাঁদাবাজির মতো অপরাধ দমনে পুলিশ অত্যন্ত তৎপর থাকবে। তিনি বলেন, কোনো ব্যক্তির অপরাধকে পুলিশ অপরাধ হিসেবেই দেখবে—ভিন্নভাবে  বিবেচনা করার কোনো সুযোগ রাখা হবে না। আমি এখানে কাজ করতে না পারলে দায়িত্ব নিয়ে বসে থাকব না, চলে যাব। আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকসহ জেলাবাসীর সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে সাংবাদিকরা পুলিশের সহযোগী হিসেবে
কাজ করবেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিক বন্ধুরা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করবেন।
সভায় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটনের সঞ্চলনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ
সুপার সাবিহা মেহেবুবা, পুলিশ পরিদর্শক মোঃ আলাউদ্দিন, অফিসার ইনচার্জ সদর মডেল থানা মোঃ সামসুল আরেফিন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবের সহ সভাপতি এস এম রাজ,সাবেক সভাপতি অধ্যাপক মোশারেফ হোসাইন, সাংবাদিক মোল্লা মাসুদুল হক,
আলী আকবার টুটুল,এস এস সোহান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১

খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান করছে সড়ক বিভাগ বাগেরহাট

২

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

৩

অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল : কৃষিমন্ত্রী

৪

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

৫

বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

৬

বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান

৭

বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ

৮

সিংড়ায় ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৯

বাইন্যান্সের ক্রিপ্টোকারেন্সি চুরিতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ এফবিআই’র

১০

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

৩ মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী

১২

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

১৪

সাংবাদিক আলী আকবর টুটুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, বাগেরহাট প্রেসক্লাবের তীব্র নিন্দা

১৫

ফকিরহাটে জমি দখলের চেষ্টায় হামলা, আহত ৪ নারী

১৬

বাগেরহাটের কাটাখালী গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ, নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম

১৭

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী কোরবান আলীর নির্বাচনী পথসভা ও গনসংযোগ অনুষ্ঠিত 

১৮

সিংড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

১৯

গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত

২০