দৈনিক দেশ বাংলা
৩ নভেম্বর ২০২৬, ৩:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান করছে সড়ক বিভাগ বাগেরহাট

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, দোকানপাট এবং সড়কের পাশে রাখা বিভিন্ন মালামাল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে খুলনা-মোংলা মহাসড়কের বিভিন্ন বাজার, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান শুরু হয়।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, গত ১ ও ২ নভেম্বর মাইকিংয়ের মাধ্যমে মহাসড়কের দুই পাশে সড়ক বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা ও মালামাল সরিয়ে না নেওয়ায় মঙ্গলবার সকাল থেকে বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানের আওতায় কুঁদির গাছতলা থেকে মোংলার দিগরাজ বাজার পর্যন্ত মহাসড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা, অস্থায়ী ঘর, দোকানপাট এবং রাস্তার পাশে রাখা কাঠ, ইট, বালুসহ বিভিন্ন নির্মাণসামগ্রী সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে মহাসড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ ও মালামাল না রাখার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী গোলচত্বর, লখপুর, নোয়াপাড়া মোড়, শ্যামবাগাত, শুকদাড়া, চুলকাটি বাজার, ভট্ট মোড়, সোনাতুনিয়া, মাদ্রাসা স্ট্যান্ড, ভরসাপুর বাজার, ফয়লা বাজার, রনসেন মোড়, ভাগা বাজার, চেয়ারম্যানের মোড়, বাবুর বাড়ি বাজার, গুনাই ব্রিজ বাজার ও দিগরাজ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালিত হয়। এদিকে বাগেরহাট-খুলনা মহাসড়কেও একই ধরনের অভিযান চলছে। পাশাপাশি দিগরাজ থেকে মোংলা ফেরিঘাট বাসস্ট্যান্ড পর্যন্ত উচ্ছেদ অভিযান চালাচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্টরা জানান, মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা ও মালামাল রাখার কারণে যান চলাচল ব্যাহত হয়। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রাং বলেন, “রুটিন ওয়ার্কের অংশ হিসেবে এ কাজ করা হচ্ছে। মহাসড়কের জায়গা দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ কিংবা সড়কের পাশে ইট, বালু, কাঠসহ বিভিন্ন মালামাল রাখা যাবে না। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল, যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা কমাতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। উচ্ছেদের পর যাতে কেউ আবার অবৈধভাবে স্থাপনা নির্মাণ বা মালামাল রেখে সড়কের জায়গা দখল করতে না পারে, সে বিষয়েও নজরদারি রাখা হবে।”

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১

খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান করছে সড়ক বিভাগ বাগেরহাট

২

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

৩

অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল : কৃষিমন্ত্রী

৪

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

৫

বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

৬

বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান

৭

বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ

৮

সিংড়ায় ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৯

বাইন্যান্সের ক্রিপ্টোকারেন্সি চুরিতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ এফবিআই’র

১০

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

৩ মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী

১২

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

১৪

সাংবাদিক আলী আকবর টুটুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, বাগেরহাট প্রেসক্লাবের তীব্র নিন্দা

১৫

ফকিরহাটে জমি দখলের চেষ্টায় হামলা, আহত ৪ নারী

১৬

বাগেরহাটের কাটাখালী গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ, নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম

১৭

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী কোরবান আলীর নির্বাচনী পথসভা ও গনসংযোগ অনুষ্ঠিত 

১৮

সিংড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

১৯

গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত

২০