দৈনিক দেশ বাংলা
১ নভেম্বর ২০২৬, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩ মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী

(বাসস): পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আগামী ৩ মাসের মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার। এরমধ্যে শুধু ঢাকা শহর থেকেই ২৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টকহোম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সায়েন্স পলিসি ডায়লগ অন ব্ল্যাক কার্বন অ্যান্ড আদার শর্ট লাইভড ক্লাইমেট পল্যুটেন্টস শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে আমাদের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করা। পর্যায়ক্রমে আমরা সৌরবিদ্যুতের সক্ষমতা আরও বৃদ্ধি করব, যাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে একটি পরিচ্ছন্ন ও সবুজ জ্বালানি নিশ্চিত করা যায়।

তিনি বলেন, বর্তমান সরকার বিগত সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে কিছু কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পেয়েছে। সেখানে প্রতিদিন প্রায় ১২,০০০ মেট্রিক টন কয়লা পোড়ানো হচ্ছে। এছাড়াও সারাদেশে রয়েছে অনেক সংখ্যক ইটভাটা। এ থেকে সহজেই অনুমান করা যায় যে সেখান থেকে কি পরিমাণ ব্ল্যাক কার্বন নির্গত হচ্ছে।

ইটভাটার বিরুদ্ধে সরকারি ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের মোট বায়ুদূষণের প্রায় ১৩ শতাংশ আসে ইটভাটা থেকে। ইটভাটাগুলো উচ্চ সালফারযুক্ত কয়লা ব্যবহার করে থাকে। এছাড়াও জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করা ২০০টি ভাটা বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তার পরিবর্তে কংক্রিট ব্লক চালু করছি, যাতে দূষণ কমে যায়।

তিনি বলেন, এখানে একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে। সে কারণে কাজটি কঠিন হলেও আমরা পেশাদারিত্বের সাথে তা মোকাবিলা করছি। ইটভাটা বন্ধ না করলে কোনোভাবেই বায়ুর মান ভালো করা যাবে না।

ট্রান্স-বাউন্ডারি দূষণের বিষয়ে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশে প্রায় ৩০ শতাংশ বায়ুদূষণ আসছে সীমান্ত অতিক্রম করে। কারণ ভারতের বেশিরভাগ ভারী শিল্পকারখানা সীমান্তসংলগ্ন এলাকায় স্থাপন করা হয়েছে। এটি একটি অত্যন্ত সংবেদনশীল কূটনৈতিক বিষয়। ফলে প্রতিবেশী দেশ থেকে আসা এই ৩০ শতাংশ বায়ু দূষণ বন্ধ করা আমাদের জন্য বাস্তবিক অর্থেই কঠিন।

বায়ুদূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার প্রকৃতিভিত্তিক সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, সরকার ব্যাপক বৃক্ষরোপণ, খাল খনন ও পুনঃখনন, কিংবা বৈদ্যুতিক বাস ও গাড়ি আমদানির কথা বলেছে। এগুলো সবই প্রকৃতিভিত্তিক বায়ুদূষণ সমাধানের উপাদান।

নদী দূষণের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, বালু এবং ধলেশ্বরী নদীর ৪২৪টিরও বেশি পয়েন্ট শনাক্ত করেছি যেখান থেকে কোনো শোধন ছাড়াই সরাসরি বিষাক্ত বর্জ্য ও দূষিত পানি এই নদীগুলোতে পড়ছে। যার মধ্যে রয়েছে শিল্পবর্জ্য, সিটি কর্পোরেশনের বর্জ্য, ঢাকা ওয়াসা এবং অন্যান্য সেবা সংস্থার নির্গমন। ঢাকার চারপাশের অমূল্য এই নদী ও জলাশয়গুলোকে পুনরুদ্ধার করতে আমরা নিরলস কাজ করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন, প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ড. এ এস এম আব্দুল আওয়াল, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আব্দুস সালাম ও স্টকহোম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ওরজান গুসটাফসোন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১

খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান করছে সড়ক বিভাগ বাগেরহাট

২

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

৩

অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল : কৃষিমন্ত্রী

৪

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

৫

বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

৬

বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান

৭

বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ

৮

সিংড়ায় ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৯

বাইন্যান্সের ক্রিপ্টোকারেন্সি চুরিতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ এফবিআই’র

১০

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

৩ মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী

১২

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

১৪

সাংবাদিক আলী আকবর টুটুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, বাগেরহাট প্রেসক্লাবের তীব্র নিন্দা

১৫

ফকিরহাটে জমি দখলের চেষ্টায় হামলা, আহত ৪ নারী

১৬

বাগেরহাটের কাটাখালী গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ, নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম

১৭

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী কোরবান আলীর নির্বাচনী পথসভা ও গনসংযোগ অনুষ্ঠিত 

১৮

সিংড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

১৯

গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত

২০