দৈনিক দেশ বাংলা
২৯ অক্টোবর ২০২৬, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন পরিষদে নাগরিক ফোরামের ষষ্ঠ ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ সভায় নাগরিক ফোরামের কার্যক্রমের অগ্রগতি, সাফল্য, সীমাবদ্ধতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের সম্পৃক্ততা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরম্ভা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও রামপাল উপজেলা কর্মসংস্থান ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান। নাগরিক ফোরামের সহসভাপতি তসলিমা আক্তার বৃষ্টি সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ শরিফুদ্দৌলা, ইউপি সদস্য মো. আবু মুছা আকুঞ্জি, মো. তিজারাত গাজী, নুরজাহান বেগম এবং নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন। সাংবাদিক ও স্বেচ্ছাসেবক কবির আকবর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সভায় নাগরিক প্রকল্পের আওতায় রামপাল উপজেলা ও গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির সাফল্য ও সীমাবদ্ধতা পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ফোরামের কার্যক্রমকে গতিশীল করার বিষয়ে মতবিনিময় হয়।

সভায় আগামী ৪ নভেম্বর ইউনিয়ন পর্যায়ে সংলাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া আগামী ২৯ নভেম্বর উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, নাগরিক নেতা ও সেবাগ্রহীতাদের অংশগ্রহণে উপজেলা পর্যায়ে গণশুনানি আয়োজন করা হবে। ওই গণশুনানিতে নাগরিক ফোরামের পরিচালিত সাতটি সামাজিক নিরীক্ষার প্রতিবেদন প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। এসব উদ্যোগের মাধ্যমে সরকারি সেবার মান, জবাবদিহি এবং নাগরিকদের অধিকারসংক্রান্ত বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে।

কর্মশালায় নাগরিক অধিকার প্রতিষ্ঠা, নারী নির্যাতন প্রতিরোধ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে ভবিষ্যতে কী ধরনের কর্মসূচি গ্রহণ করা যায়, তা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন এবং সহযোগী সংস্থা উই ক্যানকে নাগরিকদের চাহিদা ও প্রস্তাব সম্পর্কে অবহিত করার উপায় নির্ধারণ করা হয়। এ লক্ষ্যে নাগরিক ফোরামের নেতৃবৃন্দ তিনটি দলে বিভক্ত হয়ে সুপারিশমালা তৈরি ও উপস্থাপন করেন।

এ ছাড়া নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, স্বাস্থ্যসেবা এবং প্রাণিসম্পদ খাতে সরকারি সেবাসংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য সামাজিক নিরীক্ষক নির্ধারণ করা হয়। সভায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল পালন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথনাটক প্রদর্শনের সিদ্ধান্তও নেওয়া হয়।

সভায় বক্তব্য দেন নাগরিক ফোরামের সম্পাদক রিক্তা আক্তার, কার্যনির্বাহী সম্পাদক সাবিনা খাতুন এবং সদস্য সাথী মনি, রব্বুকুমা, মিতালী দাস, মো. আশেক হাসান, নুসরাত জাহান, হোসেন আলী, কাদের শেখ ও আফরোজা বেগমসহ অন্যরা।

জিএফএ কনসাল্টিং গ্রুপের অর্থায়নে—যার অর্থায়নের সঙ্গে সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন যুক্ত—এবং মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে, উই ক্যানের সহযোগিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এ সভা ও কর্মশালার আয়োজন করে।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে নাগরিক ফোরামের কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং স্থানীয় পর্যায়ে নাগরিক অংশগ্রহণ, সরকারি সেবার জবাবদিহি ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

১

গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত

২

নাইক্ষ্যংছড়িতে ২২ কোটি টাকার ইয়াবা ধ্বংস করল ১১ বিজিবি

৩

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বালাগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

৪

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বালাগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

৫

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৬

পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল

৭

বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই

৮

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৯

রামপালে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১০

বাগেরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান

১১

নাইক্ষ্যংছড়িতে বিজিবি মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক ২, মোটরসাইকেল ও মোবাইলফোন জব্দ 

১২

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুজন মোল্লার বার্তা, দ্রুত কমিটি গঠন করুন

১৩

নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা কমিটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

মোংলায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত

১৫

বাগেরহাটে জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচি নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

১৬

রামপালে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও নাগরিক প্রকল্পের মূল্যায়ন

১৭

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা সম্ভব হবে না: আইজিপি

১৯

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন বিশালের নির্বাচনী গন সংযোগ অনুষ্ঠিত

২০