দৈনিক দেশ বাংলা
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝলমলিয়া দিঘি রক্ষণাবেক্ষণে স্বেচ্ছাসেবী টিম গঠন

শেখ ইমরান, বাগেরহাট:
বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের ঐতিহ্যবাহী ঝলমলিয়া দিঘি রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণে একটি স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে। দিঘিটির পানি আশপাশের গ্রামের প্রায় ১০ হাজার মানুষের দৈনন্দিন পানযোগ্য পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঝলমলিয়া দিঘি এলাকার মানুষের পানির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে বিভিন্ন সময়ে দিঘিতে কচুরিপানা, শাপলা ও বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ছড়িয়ে পড়ায় পানির স্বাভাবিক ব্যবহার ব্যাহত হয়। এতে দিঘির পানি ব্যবহারকারীদের ভোগান্তিতে পড়তে হয়।

দিঘির পানি স্বাভাবিক রাখতে স্থানীয় যুবকেরা বিভিন্ন সময়ে নিজেদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে আসছেন। তবে প্রয়োজনের সময় একসঙ্গে পর্যাপ্ত সংখ্যক মানুষকে কাজে যুক্ত করা কঠিন হয়ে পড়ে। ফলে নিয়মিতভাবে দিঘির রক্ষণাবেক্ষণ করা সম্ভব হচ্ছিল না।

এ সমস্যা সমাধানে Water Management Advocacy কার্যক্রমের আওতায় ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করা হয়। আলোচনায় ঝলমলিয়া দিঘির নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ এবং পানির উৎসের অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি স্থায়ী স্বেচ্ছাসেবী টিম গঠনের প্রস্তাব দেওয়া হয়।

প্রস্তাবটি উপস্থিত সবার সম্মতিতে গৃহীত হলে প্রাথমিকভাবে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। শেখ আরিফ বিল্লাহকে আহ্বায়ক করে মোট ১০ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা স্বেচ্ছায় ঝলমলিয়া দিঘির পরিষ্কার-পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণে কাজ করবেন।

নতুন এই স্বেচ্ছাসেবী টিম প্রয়োজন অনুযায়ী দিঘিতে জমে থাকা কচুরিপানা ও শাপলা অপসারণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পানির উৎসের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করবে। পাশাপাশি দিঘির পরিবেশ ও পানির নিরাপত্তা রক্ষায় স্থানীয় বাসিন্দাদের সচেতন করার উদ্যোগও নেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় মানুষের অংশগ্রহণে গঠিত এই স্বেচ্ছাসেবী উদ্যোগ ঝলমলিয়া দিঘির দীর্ঘমেয়াদি সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রায় ১০ হাজার মানুষের পানির নিরাপত্তা নিশ্চিত করা এবং ঐতিহ্যবাহী এই জলাধারটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণেও উদ্যোগটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার মানোন্নয়ন এবং এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে উত্তরণের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাইক্ষ্যংছড়ির ইউএনও এনামুল হাসান

১

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

২

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

৩

বাগেরহাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

৪

জলবায়ু ন্যায্যতা ও নদীভাঙন রোধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

৫

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী  কোরবানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

৬

বাগেরহাটে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

৭

বাগেরহাটে ম্যাটস-আইএইচটি ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, স্থাপন করেছে হেল্প ডেস্ক

৮

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন তিথি

৯

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামের প্রেস ব্রিফিং

১০

রামপাল-মোংলা সড়ক সম্প্রসারণে দশানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

১১

দেশে নৈরাজ্য  সৃষ্টিকারিদের প্রতিবাদে সিংড়ায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত।

১২

মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

১৩

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

১৪

বাগেরহাট পৌরসভায় প্রথমবারের মতো চালু হলো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম

১৫

থেমে নেই রামজয়পুরের লড়াই: জিও ব্যাগের জন্য পানি উন্নয়নের ১ কোটি টাকা বরাদ্দ

১৬

কপ৩১-এর তিন প্রধান অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

১৭

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস

১৯

বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা

২০