দৈনিক দেশ বাংলা
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে বিএনপি নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বাগেরহাটে বিএনপি নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

 

বাগেরহাট প্রতিনিধিঃ

 

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপের সুস্থতা কামনায় শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সমশের আলী মোহন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দলীয় সহযোদ্ধা খাদেম নিয়ামুল নাসির আলাপ দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর অসুস্থতা দলীয় নেতাকর্মীদের জন্য কষ্টের হলেও সবাই আশাবাদী, তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও দলের নেতৃত্বে সক্রিয় ভূমিকা রাখবেন।

 

তিনি আরও বলেন, এই দোয়া মাহফিল শুধু একজন নেতার সুস্থতা কামনার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি দলীয় নেতাকর্মীদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের প্রতীক। আলাপের রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

 

জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, খাদেম নিয়ামুল নাসির আলাপ ছাত্রদলের রাজনীতি দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু করেন। দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে তিনি আজ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তাঁর অসুস্থতায় আমরা সবাই উদ্বিগ্ন। মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করছি।

 

খাদেম নিয়ামুল নাসির আলাপ বলেন, ছাত্রদলের রাজনীতি দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু। দীর্ঘদিন ধরে দলের নেতাকর্মীদের সঙ্গে থেকে সংগঠনের জন্য কাজ করে আসছেন। অসুস্থতার সময়ে সহযোদ্ধারা যেভাবে পাশে দাঁড়িয়েছেন এবং তাঁর জন্য দোয়া করেছেন, এতে তিনি কৃতজ্ঞ। দ্রুত সুস্থ হয়ে আবারও দলের নেতাকর্মীদের সঙ্গে কাজ করতে চান।

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব শেখ মোজাফফর রহমান আলম, আহ্বায়ক কমিটির সদস্য হাদিউজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা, ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক নিয়ামুর কবির রাহুর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত, সদস্য সচিব ডালিম ফকির, শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাধারণ সম্পাদক নারগীস আক্তার ইভা এবং জাসাসের সাধারণ সম্পাদক নারগীস আক্তার লুনাসহ জেলা পর্যায়ের নেতাকর্মীরা।

 

এ ছাড়া থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন। অনুষ্ঠান শেষে খাদেম নিয়ামুল নাসির আলাপের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার মানোন্নয়ন এবং এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে উত্তরণের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাইক্ষ্যংছড়ির ইউএনও এনামুল হাসান

১

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

২

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

৩

বাগেরহাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

৪

জলবায়ু ন্যায্যতা ও নদীভাঙন রোধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

৫

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী  কোরবানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

৬

বাগেরহাটে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

৭

বাগেরহাটে ম্যাটস-আইএইচটি ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, স্থাপন করেছে হেল্প ডেস্ক

৮

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন তিথি

৯

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামের প্রেস ব্রিফিং

১০

রামপাল-মোংলা সড়ক সম্প্রসারণে দশানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

১১

দেশে নৈরাজ্য  সৃষ্টিকারিদের প্রতিবাদে সিংড়ায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত।

১২

মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

১৩

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

১৪

বাগেরহাট পৌরসভায় প্রথমবারের মতো চালু হলো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম

১৫

থেমে নেই রামজয়পুরের লড়াই: জিও ব্যাগের জন্য পানি উন্নয়নের ১ কোটি টাকা বরাদ্দ

১৬

কপ৩১-এর তিন প্রধান অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

১৭

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস

১৯

বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা

২০