বাগেরহাটের চিতলমারীতে সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে ভাঙচুর ও মা মারিয়ার মূর্তি পুকুরে ফেলে দেওয়ার মামলায় মো. ফায়জুল শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের তথ্য অনুযায়ী চার্চের পাশের পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে মো. ফায়জুল শেখ নামের ওই ব্যক্তি চিতলমারী উপজেলার নতুন কালশিরা গ্রামের সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের বারান্দার দেয়ালের সঙ্গে থাকা কাঁচের বক্স ভাঙচুর করে ক্ষতিসাধন করেন। পরে ওই বক্সের ভেতরে থাকা মা মারিয়ার মূর্তিটি নিয়ে পাশের পুকুরে ফেলে দেন।
এ ঘটনায় সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের সভাপতি পিটার শংকর ব্রহ্ম বাদী হয়ে চিতলমারী থানায় মামলা করেন।
খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে অভিযান চালিয়ে ফায়জুল শেখকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী চার্চের পশ্চিম পাশের পুকুরে অভিযান চালিয়ে পানির মধ্য থেকে মা মারিয়ার মূর্তিটি উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম।
গ্রেপ্তার ফায়জুল শেখ চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের সোহরব শেখের ছেলে। তাঁর বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে। উদ্ধার করা মা মারিয়ার মূর্তিটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। গ্রেপ্তার ফায়জুলকে রাতেই আদালতে সোপর্দ করা হবে জানিয়েছে পুলিশ।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
শিক্ষার মানোন্নয়ন এবং এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে উত্তরণের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাইক্ষ্যংছড়ির ইউএনও এনামুল হাসান
১
প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ
২
নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন
৩
বাগেরহাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ
৪
জলবায়ু ন্যায্যতা ও নদীভাঙন রোধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন
৫
সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী কোরবানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
৬
বাগেরহাটে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত
৭
বাগেরহাটে ম্যাটস-আইএইচটি ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, স্থাপন করেছে হেল্প ডেস্ক