স্থানীয় সরকার নির্বাচন ও সাংগঠনিক ভিত্তি শক্ত করতে সিংড়ায় বিএনপি-র কর্মীসভ
কামাল পাশা সিংড়া (নাটোর )প্রতিনিধি : শনিবার বেলা ১১ টায় সিংড়া পৌরসভা কার্যালয়ে আসনন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলীয় শৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে নাটোরের সিংড়ায় এক বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সিংড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি-র যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী দিনের রাজনৈতিক আন্দোলন ও স্থানীয় সরকার নির্বাচনে দলকে বিজয়ী করতে হলে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে হবে। দলের মধ্যে যেকোনো মূল্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং কেন্দ্র থেকে আসা নির্দেশনা অনুযায়ী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উপজেলা ও পৌর বিএনপি-র শীর্ষ নেতাদের উপস্থিতিতে সভায় বক্তারা দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তৃণমূলের নেতা-কর্মীরা আগামী দিনে যেকোনো রাজনৈতিক ও নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
কর্মীসভায় সিংড়া উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন