দৈনিক দেশ বাংলা
১২ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে নাগরিক ফোরামের বাজেট পর্যালোচনা সভা

বগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নে নাগরিক ফোরামের উদ্যোগে ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে গৌরম্ভা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নাগরিকদের স্বাস্থ্যসেবা, সুপেয় পানির সুবিধা, মানবসম্পদ উন্নয়ন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ বাজেট পর্যালোচনা করা হয়।

দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এবং উই ক্যানের সহযোগিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা ‘নাগরিক প্রকল্প’-এর আওতায় সভাটির আয়োজন করে।

গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের সহ-সভাপতি তসলিমা আক্তার বৃষ্টির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি প্রশাসক ও রামপাল পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান। ইউনিয়ন নাগরিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক মো. মোহতাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরম্ভা ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. শরিফুদ্দৌলাহ এবং ইউপি সদস্য মো. তমেজুদ্দিন, মো. মোফাজ্জেল হোসেন, তিজারাত গাজী, মো. আবু মুছা আকুঞ্জি, মো. আব্দুল হালিম, সংরক্ষিত নারী সদস্য তারিকা বেগম, শাহনাজ বেগম ও নূরজাহান বেগম। অনুষ্ঠানটি সমন্বয় করেন নাগরিক প্রকল্পের ফোকাল পার্সন ও নির্মাণের নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন।

সভায় বক্তারা বলেন, গৌরম্ভা ইউনিয়ন একটি দুর্যোগপ্রবণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ জনপদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এলাকায় লবণাক্ততা বৃদ্ধি, ফসলহীনতা, নদী ভরাট, মরুকরণ এবং ভূগর্ভস্থ ও সুপেয় পানির সংকট প্রকট হয়ে উঠেছে। অপুষ্টি ও পানিবাহিত বিভিন্ন রোগের কারণে স্থানীয় মানুষের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। এসব প্রাকৃতিক ও জলবায়ুগত সংকটের কারণে এলাকা থেকে মানুষের অভিবাসনও উদ্বেগজনক হারে বাড়ছে।

প্রধান অতিথি ইউপি প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষকে সরাসরি সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি লজিক প্রকল্পের আওতায় সুপেয় পানির সংকট নিরসনে বর্ণি সায়েরাবাদ ও প্রসাদনগরে পানির প্ল্যান্ট স্থাপন, গৌরম্ভা বাজারে ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, সবুজায়নের জন্য গৌরম্ভা ব্রিজ থেকে কন্যাডুবি পর্যন্ত সড়কের দুই পাশে বৃক্ষরোপণ ও পরিচর্যা, কৃষি সেচ, খাল পুনঃখনন, নারী উদ্যোক্তা তৈরিতে সেলাই মেশিন বিতরণ এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবা প্রদানের মতো প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। জনগণ নিয়মিত কর পরিশোধ না করলে ইউনিয়ন পরিষদের অনেক সেবা ব্যাহত হয়। এ সময় তিনি স্বতঃস্ফূর্তভাবে ইউনিয়ন পরিষদের কর পরিশোধের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

সভায় স্থানীয় নাগরিক প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা, বাজেটের অগ্রাধিকার এবং জলবায়ু ও দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মতামত দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের বাজেট পর্যালোচনা সভা

মোরেলগঞ্জে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশু দের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বাগেরহাট সদর থানায় সাংবাদিকের জিডি

বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১০

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

১১

সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

১২

কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের মানুষের নানা নাগরিক সমস্যা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

১৩

বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষর বিদায় সংবর্ধনা

১৪

বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে এডভোকেসি সভা

১৫

বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

১৬

বাগেরহাটে পিএসএফ পুনরায় সচল করার দাবিতে অ্যাডভোকেসি সভা

১৭

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

১৯

প্রজেক্ট অফিসার নিয়োগ হবে বাঁধন মানব উন্নয়ন সংস্থায়

২০