দৈনিক দেশ বাংলা
২৯ জুন ২০২৬, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের যুবসমাজকে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সঙ্গে সংযুক্ত করে কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান এবং টেকসই জীবিকার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে দক্ষতা উন্নয়ন মেলা। সোমবার (২৯ জুন) সকালে বাগেরহাট সদর উপজেলা হলরুমে বাঁধন মানব উন্নয়ন সংস্থা (বিএমইউএস)-এর উদ্যোগে, অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এবং অ্যাক্টিভিস্টা বাগেরহাট ও অ্যাক্টিভিস্টা রামপালের আয়োজনে এ মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস আতিয়া খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, বাগেরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সংকর কুমার সরকার, বাগেরহাট মেরিন টেকনোলজির অধ্যক্ষ মো. মাজাহারুল হাসান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মফিজুর রহমান, শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা নাজমুছ সাকিব, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সহ-সভাপতি এস এম রাজসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, উন্নয়নকর্মী এবং বিপুলসংখ্যক যুবক-যুবতী।

বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক কর্মবাজারে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা যুবসমাজকে শুধু চাকরির জন্যই নয়, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে যুবদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা সময়ের দাবি।

আয়োজকরা জানান, বাগেরহাট জেলার উল্লেখযোগ্য সংখ্যক যুবক-যুবতী তথ্যের অভাব, আর্থিক সীমাবদ্ধতা এবং প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে দুর্বল যোগাযোগের কারণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন না। এ বাস্তবতা বিবেচনায় তাদের প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্পর্কে সচেতন করতে এই মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, মেরিন একাডেমি এবং মহিলা বিষয়ক অধিদপ্তর পৃথক বুথ স্থাপন করে প্রশিক্ষণ কোর্স, ভর্তি প্রক্রিয়া, যোগ্যতা, কোর্সের সময়কাল, প্রশিক্ষণ-পরবর্তী চাকরির সম্ভাবনা এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে। পাশাপাশি বাঁধন মানব উন্নয়ন সংস্থার নিবন্ধন বুথ থেকে আগ্রহী যুবকদের নিবন্ধনের ব্যবস্থা করা হয় এবং কিউআর কোডের মাধ্যমে দ্রুত ও সহজে নিবন্ধনের সুবিধা রাখা হয়।

বক্তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে দক্ষতা অর্জনে যুবসমাজ আরও উৎসাহিত হবে। ভবিষ্যতে নিবন্ধিত অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, চাকরির সুযোগ, জব ফেয়ার এবং আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রমের সঙ্গে সংযুক্ত করা হবে। তারা আশা প্রকাশ করেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজন করা হলে বাগেরহাটে দক্ষ মানবসম্পদ তৈরি, বেকারত্ব হ্রাস এবং জেলার সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

বাগেরহাটে ৪১৮ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন ও মনোসামাজিক সেবা বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এনজিও কর্মীর মোটরসাইকেল চুরি

বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে ১ লাখ ৮৬ হাজার শিশু

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রামপালে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

১০

বাগেরহাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, আধুনিক কৃষি ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বারোপ

১১

বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন

১২

বাগেরহাটে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪ ন্যাশনাল রিপোর্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৩

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চারা বিতরণ

১৪

বাগেরহাটে শহররক্ষা বাঁধ দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করার দাবিতে মানববন্ধন

১৫

মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

বাগেরহাট আইটি ও ইংলিশ একাডেমিতে নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

১৭

বাগেরহাটের বারুইপাড়ার হত্যা ও জামায়াতের অফিস ভাংচুরের নিরপেক্ষ তদন্ত চান এমপি রাহাদ

১৮

বেতনবৃদ্ধি সহ ৪ দফা দাবীতে ডেলটা হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

১৯

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

২০