দৈনিক দেশ বাংলা
২৫ জুন ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন ও মনোসামাজিক সেবা বিষয়ক প্রশিক্ষণ

বাগেরহাট প্রতিনিধি:
জেন্ডার ভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধ ও মোকাবিলায় কর্মরত পুলিশ সদস্যদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মনোসামাজিক সেবা প্রদানের ওপর একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জুন, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাগেরহাটের ধানশিঁড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-এর কনফারেন্স হলে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে এবং ইউএনএফপিএ (UNFPA) বাংলাদেশ-এর সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। অনুষ্ঠানটি উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মহিদুর রহমান এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আবু রাসেল। প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালনা করেন ইউএনএফপিএ বাংলাদেশ-এর ফিল্ড অফিসার (বাগেরহাট) ডা. নূর-ই-আলম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মহিদুর রহমান বলেন, “আমাদের পুলিশ সদস্যরা মাঠ পর্যায়ে অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কাজ করেন। জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার ব্যক্তিরা যখন থানায় আসেন, তখন তাদের সাথে সংবেদনশীল আচরণ করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। আজকের এই প্রশিক্ষণটি পুলিশ সদস্যদের দক্ষতা বাড়িয়ে তাদের আরও বেশি সেবা-বান্ধব করে গড়ে তুলবে বলে আমি আশাবাদী।”
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আবু রাসেল বলেন, “আমরা প্রতিনিয়ত অপরাধ দমনে কাজ করছি, কিন্তু ভুক্তভোগীদের সাথে সঠিক যোগাযোগ ও তাদের মানসিক অবস্থা বোঝার দক্ষতা আমাদের সেবাকে আরও কার্যকর করে তোলে। কর্মশালায় সারভাইভার-কেন্দ্রিক সহায়তা, যোগাযোগ দক্ষতা (SOLER) এবং মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা (MHPSS) বিষয়ক কৌশলগুলো আমাদের পুলিশ সদস্যদের কর্মক্ষেত্রে আরও দায়িত্বশীল ও মানবিক হতে সাহায্য করবে।”
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, “পুলিশ কেবল আইনের রক্ষক নয়, তারা জনগণের সেবকও বটে। জেন্ডার ভিত্তিক সহিংসতা মোকাবিলায় আমাদের পুলিশ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সদস্যরা যা শিখলেন, তা তাদের কর্মক্ষেত্রে প্রয়োগ করে বাগেরহাটবাসীকে আরও উন্নত ও মানবিক সেবা প্রদান করবেন—এটাই আমার প্রত্যাশা।”
প্রশিক্ষণ সেশনে ডা. নূর-ই-আলম সিদ্দিকী জানান, জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার ব্যক্তিদের সাথে যোগাযোগের ক্ষেত্রে পেশাদারিত্ব, গোপনীয়তা বজায় রাখা এবং তাদের প্রতি সম্মানজনক আচরণ অত্যন্ত জরুরি। বিশেষ করে, সারভাইভারের নিরাপত্তা ও মর্যাদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া, দীর্ঘমেয়াদী পেশাগত চাপে থাকা পুলিশ সদস্যদের নিজেদের মানসিক সুস্থতা বজায় রাখার জন্য ‘সেলফ-কেয়ার’ বা আত্মযত্নের কলাকৌশল নিয়েও প্রশিক্ষণে আলোচনা করা হয়।
কর্মশালায় জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা যেমন—জরুরি চিকিৎসা, আইনি পরামর্শ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রয়োজনে যথাযথ প্রতিষ্ঠানে রেফারেল (স্থানান্তর) প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সম্পর্কেও অংশগ্রহণকারীদের বিশদ ধারণা প্রদান করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার মানোন্নয়ন এবং এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে উত্তরণের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাইক্ষ্যংছড়ির ইউএনও এনামুল হাসান

১

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

২

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

৩

বাগেরহাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

৪

জলবায়ু ন্যায্যতা ও নদীভাঙন রোধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

৫

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী  কোরবানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

৬

বাগেরহাটে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

৭

বাগেরহাটে ম্যাটস-আইএইচটি ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, স্থাপন করেছে হেল্প ডেস্ক

৮

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন তিথি

৯

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামের প্রেস ব্রিফিং

১০

রামপাল-মোংলা সড়ক সম্প্রসারণে দশানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

১১

দেশে নৈরাজ্য  সৃষ্টিকারিদের প্রতিবাদে সিংড়ায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত।

১২

মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

১৩

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

১৪

বাগেরহাট পৌরসভায় প্রথমবারের মতো চালু হলো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম

১৫

থেমে নেই রামজয়পুরের লড়াই: জিও ব্যাগের জন্য পানি উন্নয়নের ১ কোটি টাকা বরাদ্দ

১৬

কপ৩১-এর তিন প্রধান অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

১৭

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস

১৯

বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা

২০