দৈনিক দেশ বাংলা
২৫ জুন ২০২৬, ৬:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে ১ লাখ ৮৬ হাজার শিশু

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলার ১ লাখ ৮৬ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। বুধবার (২৫ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক
প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জেলার সাতটি উপজেলা, ৭৫টি ইউনিয়ন এবং তিনটি পৌরসভায় একযোগে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের
একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ কর্মসূচিতে ৩ হাজার ৭১৬ জন স্বেচ্ছাসেবক, ২৩১ জন প্রথম শ্রেণির সুপারভাইজার এবং ৬৯৩ জন স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) দায়িত্ব পালন করবেন। শিশুদের জন্য ইতোমধ্যে ২৯ হাজার ৫০০টি নীল এবং ১ লাখ ৯৩ হাজার লাল ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রস্তুত রাখা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ.স.ম. মো. মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দীন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনু, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসেন লিটনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও সাংবাদিকরা। সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি,
দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত ভিটামিন ‘এ’ গ্রহণের মাধ্যমে শিশুদের সুস্থ বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করা সম্ভব। এ সময় স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবকের প্রতি আহ্বান জানায়, তারা যেন নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান এবং জাতীয় এ কর্মসূচিকে সফল করতে সহযোগিতা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশু দের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বাগেরহাট সদর থানায় সাংবাদিকের জিডি

বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

১০

সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

১১

কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের মানুষের নানা নাগরিক সমস্যা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

১২

বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষর বিদায় সংবর্ধনা

১৩

বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে এডভোকেসি সভা

১৪

বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

১৫

বাগেরহাটে পিএসএফ পুনরায় সচল করার দাবিতে অ্যাডভোকেসি সভা

১৬

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৭

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

১৮

প্রজেক্ট অফিসার নিয়োগ হবে বাঁধন মানব উন্নয়ন সংস্থায়

১৯

মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

২০