দৈনিক দেশ বাংলা
১৪ জানুয়ারী ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা!

দেশ বাংলা, ডেস্কঃ বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ব্যক্তিগত জীবন নিয়ে আবারও জোর চর্চা শুরু হয়েছে। সম্প্রতি এক কথোপকথনে বিয়ের ইঙ্গিত দিয়ে ভক্তদের কৌতূহল বাড়ান তিনি। সেখান থেকেই জল্পনা—২০২৬ সালেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন এই অভিনেত্রী।

শ্রদ্ধার সঙ্গে যাঁর নাম ঘুরছে, তিনি হলেন রাহুল মোদি। বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্ক বলিউডের অন্দরে আলোচনার বিষয়। কফিশপ থেকে শুরু করে সিনেমার প্রিমিয়ার কিংবা তারকাখচিত পার্টিতে—একসঙ্গেই বহুবার দেখা গেছে এই জুটিকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁদের ছবি ঘিরে কম আলোচনা হয়নি।

রাহুল মোদি পেশাগতভাবে সিনেমার সঙ্গে যুক্ত। সহকারী পরিচালক হিসেবে কাজ করার পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। জনপ্রিয় কয়েকটি হিন্দি ছবির সঙ্গে যুক্ত থাকায় ইন্ডাস্ট্রিতে তাঁর আলাদা জায়গা তৈরি হয়েছে।

নতুন করে শোনা যাচ্ছে, দীর্ঘদিনের এই সম্পর্ক এবার পরিণতির পথে। গুঞ্জন অনুযায়ী, রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ের অনুষ্ঠান হতে পারে। একটি ইনস্টাগ্রামভিত্তিক বিনোদন অ্যাকাউন্ট দাবি করেছে, কোনো ঐতিহ্যবাহী প্রাসাদেই বসবে বিয়ের আসর, যেখানে থাকবে সম্পূর্ণ ট্র্যাডিশনাল রীতি।

যদিও এ বিষয়ে শ্রদ্ধা কিংবা রাহুল—কেউই এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে খবরটি আপাতত গুঞ্জনের পর্যায়েই রয়েছে। সত্যিই কি মোদি পরিবারের বউ হতে চলেছেন শ্রদ্ধা কাপুর? সে উত্তর জানতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে তাঁর অনুরাগীদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশু দের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বাগেরহাট সদর থানায় সাংবাদিকের জিডি

বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের মানুষের নানা নাগরিক সমস্যা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

১০

বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষর বিদায় সংবর্ধনা

১১

বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে এডভোকেসি সভা

১২

বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

১৩

বাগেরহাটে পিএসএফ পুনরায় সচল করার দাবিতে অ্যাডভোকেসি সভা

১৪

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৫

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

১৬

প্রজেক্ট অফিসার নিয়োগ হবে বাঁধন মানব উন্নয়ন সংস্থায়

১৭

মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৮

খুলনায় গাঙচিলের বিভাগীয় সাহিত্য সন্ধ্যা

১৯

বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

২০