report bangladesh
২ এপ্রিল ২০২৫, ৩:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ শিশু

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় আবিদা (৬) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৮ টার দিকে বশিকপুর ইউনিয়নের কাশিপুর কাচারিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পরে  আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার পেটে গুলি লেগেছে বলে জানিয়েছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

গুলিবিদ্ধ আবিদা কাশিপুর এলাকার ইব্রাহিম হোসেন ও আমেনা বেগম দম্পতির মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, কাচারি বাড়ির অহিদ নামে এক যুবক ঢাকায় গাড়ি চালায়। ঈদের আগেরদিন সে বাড়িতে আসে। পরে সন্ত্রাসী ইউছুফসহ তার অনুসারীরা গিয়ে তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে।

এরপরও সে যায়নি। এতে ঘটনার সময় সন্ত্রাসীরা তার বাড়িতে গিয়ে হামলা চালায়। ঘটনার সময় অহিদের মেয়ের সঙ্গে তার ভাতিজি আবিদা খেলছিল।

এ সময় সন্ত্রাসীরা অহিদকে গুলি করে। অহিদ সরে গেলে গুলিটি তার ভাতিজির পেটে লাগে। পরে অহিদ ও সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তবে শিশুটিকে নিয়ে তার বাবা ইব্রাহিম হাসপাতালে আসলেও গণমাধ্যমকে এ ব্যাপারে কোন বক্তব্য দিতে রাজি হননি।

সদর হাসপাতালের চিকিৎসক পীযুষ চন্দ্র দাস বলেন, গুলিবিদ্ধ অবস্থায় একটি শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তার পেটে গুলি লেগেছে। গুলি প্রবেশ এবং বাহিরের চিহ্ন ছিল। এতে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রামপালে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

বাগেরহাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, আধুনিক কৃষি ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বারোপ

বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন

বাগেরহাটে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪ ন্যাশনাল রিপোর্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চারা বিতরণ

বাগেরহাটে শহররক্ষা বাঁধ দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করার দাবিতে মানববন্ধন

মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাট আইটি ও ইংলিশ একাডেমিতে নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

১০

বাগেরহাটের বারুইপাড়ার হত্যা ও জামায়াতের অফিস ভাংচুরের নিরপেক্ষ তদন্ত চান এমপি রাহাদ

১১

বেতনবৃদ্ধি সহ ৪ দফা দাবীতে ডেলটা হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

১২

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

১৩

নোয়াখালীতে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে এক যুবক আহত

১৪

১৫

খানজাহান আলীর মাজারের কুমির ফিরিয়ে আনার দাবিতে সংবাদ সম্মেলন

১৬

মোংলায় মাদক-দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

১৭

লক্ষ্মীপুরে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ নিহত

১৮

মাগুরার শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-৩, দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর

১৯

তরুণ হেল্থ জার্নালিস্ট ডাঃ খান ইফতেখার এর পথচলা

২০