দৈনিক দেশ বাংলা
৭ জানুয়ারী ২০২৬, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ জেসমিন সুলতানা নামে এক নারী আটক

হেলাল উদ্দীন (মিঞাজী)ঃ
বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের এক সফল যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ জেসমিন সুলতানা রিয়া (২০) নামে এক নারীকে আটক করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) ভোরে ঘটিকার রামু থানাধীন গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী, রামু থানা পুলিশ ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে নুরুল আহমদের মেয়ে জেসমিন সুলতানা রিয়ার বসত ঘরে এই তল্লাশি চালায়।
অভিযান শেষে সকাল সাড়ে ৭ ঘটিকায় জব্দ তালিকা মূলে নিম্নলিখিত সরঞ্জামগুলো উদ্ধার করা হয়:
০১টি দেশীয় তৈরি এলজি। ০২টি পুরাতন জংধরা পিস্তল। ০৬টি বড় চাইনিজ রাইফেলের গুলি। ৪৯টি ছোট পিস্তলের গুলি। ০৪টি শটগানের ব্যবহৃত কার্তুজের খোসা। ০১টি বড় বন্দুকের বাটের অংশ বিশেষ। ০২টি লম্বা ধারালো দা। ০১টি খেলনা পিস্তল, ০২টি বাটন মোবাইল এবং ০১টি কাটার।
পুলিশ জানায়, আটককৃত জেসমিন সুলতানা রিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র কুখ্যাত ডাকাত নুরুল আবছার প্রকাশ ল্যাং আবছার এবং ডাকাত রহিম এর।
আটক রিয়া দীর্ঘদিন ধরে এই ডাকাত দলের সকল অপকর্মের সহযোগী হিসেবে কাজ করে আসছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পলাতক আসামি ডাকাত ল্যাং আবছার ও ডাকাত রহিমকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
আটক আসামির বিরুদ্ধে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস

১

বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা

২

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে NPB News-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

৪

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ

৫

১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির

৬

কপ ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

৭

সিংড়ায় মহিষ মাড়ি ইসলামীয়া দাখিল মাদ্রাসার নবগঠিত অ্যাডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

৯

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১০

পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ

১১

সিংড়ায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ছাত্রদলের আনন্দ মিছিল

১৩

প্রধানমন্ত্রীর বাগেরহাট আগমন উপলক্ষে শ্রমিকদল নেতা সেলিম ভূঁইয়ার শুভেচ্ছা

১৪

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১৫

খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান করছে সড়ক বিভাগ বাগেরহাট

১৬

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

১৭

অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল : কৃষিমন্ত্রী

১৮

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

১৯

বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

২০